• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2023   Wednesday

বুধবার (২৭ ডিসেম্বর) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা।

 

স্বাগত বক্তব্যে প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা বলেন,আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৭ সালের যুবনীতির আলোকে যুবাদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হবে।


জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা বলেন, আমরা ২৬ ডিসেম্বর আপনাদেরকে নিয়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রæপ গঠন করেছি। আপনারা নিশ্চয় আস্থা প্রকল্পের কাজগুলো কি এবং প্রকল্পে আপনাদের ভুমিকা সম্পর্কে জেনেছেন। আস্থা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আমরা একটি সহনশীল, পারস্পরিক আস্থা নির্ভর সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখছি। আপনারা একটি সহনশীল সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্পের সাথে যুক্ত হয়ে কাজ করে যাবেন।


প্রধান অতিথি বাঘাইছড়ি উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন,আস্থা প্রকল্পের কাজগুলো সম্পূর্ণ স্বেচ্ছাসেবাধর্মী কাজ। গতকাল ইয়ুথগ্রæপ গঠন সভায় আমি যা জানতে পেরেছি তা হলো আপনাদের ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক করতে হবে। আজ আপনারা কিভাবে তা করতে হয় হাতে কলমে জানতে পারবেন। কিছু বুঝতে সমস্যা হলে ফেসিলিটেটরদের কাছ থেকে ভাল করে জনে নিবেন। সর্বোপরি এই কাজগুলো আপনাদের নিজেদের কাজ মনে করবেন। কারণ আমরা সবাই চাই একটি সহনশীল সমাজ, একটা সুন্দর পৃথিবী। এ সুন্দর সমাজ বা বিশ^ বিনির্মাণের মত মহৎ কাজ আপনারা করবেন।


প্রসঙ্গত, সুইস এম্বেসি, বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে মার্চ ২০২৬ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ