• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2023   Saturday

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার নিয়ে মিথ্যা অপপ্রচার ছাড়ানো হচ্ছে বলে অভিযোগ এনে শনিবার সংবাদ সন্মেলন করেছেন জাতীয় পার্টি থেকে প্রার্থীতা প্রত্যাহারকারী ও জেলা কমিটির সভাপতি হারুনুর রশীদ মাতব্বর।  তিনি দাবী করেন প্রার্থীতা প্রত্যাহার করায় জেলা কমিটির সভাপতি, সম্পাদকসহ দল ও জেলা নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে, যা মানহানি কর। 


রাঙামাটি চেম্বার অ্যান্ড কমার্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন হারুনুর রশীদ মাতব্বর। এসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ানসহ সভাপতি ও সম্পাদকমন্ডলী সদস্য এবং উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হারুনুর রশীদ মাতব্বর বলেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ পার্বত্য সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতার জন্য দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগসহ জেলা কমিটির সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতিমন্ডলীর সঙ্গে আলোচনা করে ১৭ ডিসেম্বর শেষ দিন তার ব্যক্তিগত সমস্যার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে তার মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গত ১৮ ও ২৩ ডিসেম্বর দলের কতিপয় নামধারী ব্যক্তি বিশেষ অন্য কারোর ইন্ধনে প্রভাবিত হয়ে সাংবাদিক সম্মেলনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ও দলের বিরুদ্ধে সাংগঠনিক পরিপন্থিমূলক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তারা কোনো রকম প্রমাণ ছাড়াই মনগড়া তথ্যহীন ও ভিত্তিহীন আর্থিক লেনদেন সংক্রান্ত আপত্তিকর বিষয় তুলে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। এটা তার ও দলের জন্য অত্যন্ত মানহানিকর। দলের নামধারী এসব কতিপয় অতি উৎসাহী সুবিধাবাদী শ্রেণি তার মনোনয়নপত্র প্রত্যহার বিষয়টিকে পূঁজি করে নির্বাচনি আর্থিক সুবিধা নিতে না পারায় এখন পাগলের প্রলাপ বকছে।


তিনি আরো বলেন, ভিত্তিহীন মনগড়া ঔদ্ধ্যতপূর্ণ বক্তব্য দিয়ে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। প্রমাণছাড়া আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ফেসবুক ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় ভাইরাল করা ও মানহানিকর বক্তব্য দেওয়া আইনের পরিপন্থি। তিনি মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব হীন কর্মকান্ডে জড়িতদেরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগে কখনো অর্থের বিনিময়ে তার ব্যক্তিত্বকে বিসর্জন দেইনি, ভবিষ্যতেও দেবেন না বলে জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ