• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2024   Tuesday

রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মঙ্গলবার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের তত্বাবধায়ক কক্ষে সভায় অনুষ্ঠানের সনাকের সভাপতি বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: নিহার রঞ্জন নন্দী। বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদার। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন সনাক সদস্য অঞ্জুিলকা খীসা, নিরূপা দেওয়ান, রনজিত নাথ, এসিজি সদস্য মিজানুল ইসলাম এবং হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো: শওকত আকবর এবং দীপ্তি রাণী চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর এবেনজিন চাকমা।  সভায় ফার্মাসিস্ট, ওয়ার্ড মাস্টার, বিভিন্ন ওয়ার্ডের ইনচার্জ, মেডিকেল টেকনোলজিস্ট, এসিজি সদস্যবৃন্দ ও ইয়েস সদস্যরা অংশ গ্রহণ করেন। সভা শেষে উপস্থিত অতিথিরা হাসপাতাল পরিদর্শন করেন। সভায় টিআইবি’র কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত বিষয়গুলো আলোচনা করা হয়।

প্রধান অতিথি ডা: নিহার রঞ্জন নন্দী হাসপাতালের সমস্যাসমূহ দ্রুত সমাধানের বিষয়ে আশ^াস প্রদান করে বলেন, ইতোমধ্যে বেশকিছু ডায়াগনষ্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমান এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট রাখায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। হাসপাতালের দালাল এবং ডায়াগনস্টিক সেন্টারের এজেন্টদের মাধ্যমে রোগী হয়রানি বিষয়ে পদক্ষেপ নেবেন। তিনি আরো বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সঠিক সেবা এবং সঠিক আচরন করার জন্য স্টাফদের সবসময় কাউন্সেলিং করেন।

সভাপতির বক্তব্যে বাঞ্ছিতা চাকমা বলেন, হাসপাতালের সেবার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সেবার মান উন্নয়নের উত্থাপিত যে সমস্ত বিষয়বস্তু সভায় আলোচনা হয়েছে সেগুলো সংশ্লিষ্টদের সাথে সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ