• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2024   Tuesday

পর্যটন কেন্দ্র স্থাপণের উদ্দেশ্য জুরাছড়ি-বিলাইছড়ির সীমান্তবর্তী গাছবাগান ও থুম পাড়া গ্রামবাসীদের উচ্ছেদের বন্ধের দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে জুরাছড়ি-বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সংযোগ সড়ক সংলগ্ন গাছবাগান ও থুম পাড়ার গ্রামবাসী।

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সাধারন সম্পাদক ইন্টুমনি তালুকদার, শিক্ষাবিদ শিশির চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জিকো চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা, গ্রামবাসী মদন বিকাশ চাকমা, পূর্নরানী চাকমা প্রমুখ। মানবন্ধন শেষে জুরাছড়ি-বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সংযোগ সড়ক সংলগ্ন গাছবাগান ও থুম পাড়ার গ্রামবাসী পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়। দাবীগুলো হলো, গ্রাম ছাড়ার নির্দেশ প্রত্যাহার, গ্রাম সংলগ্ন পর্যটন স্থাপন ও জুম চাষে কোন বাঁধা প্রদান না করা, বাগান-বাগিচায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান করা।

সমাবেশে বক্তারা বলেন, সরকার পার্বত্য চুক্তিকে পাশ কাটিয়ে ও পর্যটন কেন্দ্র স্থাপনের নামে গ্রামবাসীদের উচ্ছেদ করা হলে তা দেশের জন্য ও পার্বত্য চট্টগ্রামের জন্য সুখকর হবে না। সীমান্ত এলাকার গাছবাগান ও থুম ছড়া পাড়া শুধু দুই গ্রাম উচ্ছেদ হবে না পাশাপাশি শুক্করছড়ি, চঙরাছড়ি, দুলুবাগান, বিলাইছড়ির মন্দিরা ছড়া ও জুরাছড়ির পাহাড়ী গ্রামগুলো উচ্ছেদ হতে বাধ্য হবে। তাদের একমাত্র জীবিকার উৎস জুম চাষ বন্ধ হবে। বক্তারা অবিলম্বে পর্যটন কেন্দ্র স্থাপন বন্ধ করে গ্রামবাসীদের গ্রাম ছাড়ার নির্দেশনা ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ