• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নতুন কমিটি গঠিত
সভাপতি নিপন ত্রিপুরা ও সম্পাদক রুমেন চাকমা নির্বাচিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2024   Tuesday

রাঙামাটিতে দুদিন ব্যাপী পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৮ তম কেন্দ্রীয় কাউন্সিল মঙ্গলবার সমাপ্ত হয়েছে। এতে সন্মেলনের মাধ্যমে নিপন ত্রিপুরাকে পুনরায় সভাপতি, রুমেন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুপ্রিয় তংচংগ্যাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়েছে।

আত্নমূখিনতা,সুবিধাবাদ ও দোদুল্যমানতা পরিহার করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র-যুব সমাজ অধিকারে সামিল হোন- এ শ্লোগানকে সামনে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলয়াতনে সন্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার সাংগঠনিক আলোচনা, করনীয় ও নতুন কমিটি নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত পিসিপির প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এক বছর মেয়াদের জন্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নতুন কমিটি নির্বাচিত করা হয়। সন্মেলনে রাঙামাটি, বান্দরবান,খাগড়াছড়ি জেলাসহ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে সাড়ে তিন শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন। নবগঠিত পিসিপি কেন্দ্রীয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র বিষয়ক সহসম্পাদক জুয়েল চাকমা।

গেল সোমবার রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকী ও  কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে ছাত্র-যুব সমাবেশে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। সন্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ