• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে এমএন লারমার ৮৫ তমজন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা
নতুন রাষ্ট্র সংস্কার ও সংবিধান পুনর্লিখনে ৭২ সালে এমএন লারমার চিন্তা প্রতিফলিত হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2024   Saturday

বিপ্লবী মানবেন্দ্র নারায়ন লারমার(এমএনলারমা) ১৯৭২ সালে সংবিধানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্তি চেয়েছিলেন সেটি আজকে রাষ্ট্র ও সংবিধান সংস্কারে তার প্রতিফলন ঘটছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

তারা বলেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় এমএন লারমা এ দেশের ভিন্ন ভিন্ন জাতিসত্তাসমূহের সংবিধানে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেছিলেন। তাই তিনি সংবিধানে দেশের শোষিত, নিপীড়িত, অধিকারহারা শ্রমিক, কৃষক, জেলে, তাঁতি ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জাতিসত্বাসহ বঞ্চিত মানুষের কথা সংবিধানে অন্তর্ভুক্তির জন্য জোরালোভাবে সংসদের ভেতরে ও বাইরে দাবী তুলে কার্যকর ও যুক্তিযুক্ত ভূমিকা রাখার চেষ্টা চালিয়েছিলেন। যেখানে কোনো অভাব থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু উগ্র জাত্যাভিমানী শাসকগোষ্ঠী এমএন লারমার প্রস্তাবিত যৌক্তিক সংশোধনী আমলে নেয়নি। অনেক সময় তুচ্চ তাচ্ছিল্যে করে তাঁকে অপমানিত করা হয়েছে। বাংলাদেশের শাসনতন্ত্র রচনায় এমএন লারমার গণপরিষদ ও পরবর্তী জাতীয় সংসদে প্রদত্ত সংশোধনী আমলে না নেওয়ার কারণে আজকে দেশের এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এমএন লারমার ৮৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার রাঙামাটিতে কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, এমএন লারমা ছিলেন দূর দৃষ্টিসম্পন্ন একজন রাজনৈতিক নেতা, যিনি সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে সব মেহনতি মানুষের কথা যেমন ভাবতেন, তেমনি সংসদে দাঁড়িয়ে তাদের কথা বলে গেছেন বলিষ্ঠ কণ্ঠে। এতে বুঝা যায় এমএন লারমার চিন্তার গভীরতা কতট াগভীর ও দূরদর্শী ছিলেন। তাই এখন সময় এসেছে বর্তমানে সংবিধান সংস্কারে এমএন লারমার স্বপ্নগুলো বাস্তবায়নে, তবে কতটুকু বাস্তবায়ন হবে জানা নেই। আমাদের প্রত্যাশা সংবিধান সংশোধন হোক বা পুর্নলিখনসহ যাই হোক না কেন সংবিধানে যাতে আদিবাসীদের ভাষা,সংস্কৃতি, কৃষ্টি, জীবনাচার ও আতœপরিচয়ের কথা সাংবিধানিকভাবে প্রতিফলন ঘটে। আমাদের নায্য অধিকার ও আতœমর্যাদা নিয়ে যাতে আমরা বেঁচে থাকতে পারি। তবে আমাদের এসব নায্যতার অধিকার ও দাবী নিয়ে রাজপথে যাতে নামতে বাধ্য করা না হয় তারও আহ্বান জানান বক্তারা। পাশাপাশি বক্তারা এমএন লারমার প্রদর্শিত আদর্শ ধারণ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান।

হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শান্তি দেবী তংচংগ্যার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা প্রমুখ। আলোচনা সভার শুরুতে এমএন লারমার সংক্ষিপ্ত জীবন সংগ্রাম পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির সহসাধারণ সম্পাদক উওয়াই নু মারমা। এর আগে বাংলায় ও আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় বিভিন্ন কবির ও স্বরচিত বিপ্লবী কবিতা পাঠে অংশ নেয় শিশু-কিশোর থেকে তরুন-তরুনীরা।

উল্লেখ্য, এমএন লারমার ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট মৌজার মহাপুরম(মাওরুম) গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ