• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

মোবাইল ক্যাম্পের মাধ্যমে প্রথম বারের মতো চিকিৎসা সেবা পেলো মহালছড়ির চৌংড়াছড়িবাসী

নিজস্ব প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2024   Tuesday

 

 

প্রথমবারের মতো মোবাইল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পেলো খাগড়াছড়ির  মহালছড়ি চৌংড়াছড়ির এলাকার গর্ভবতী মা,  কিশোরী ও সাধারণ রোগীরা।

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল উদ্যোগে মঙ্গলবার সকালে সাড়ে ১০ টায় চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়  মাঠে  এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা। 

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায়, স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য সেবা দেয়া হয়।


এ সময় তিনি ধনিষ্ঠা চাকমা বলেন কোন নারী, কিশোরী বা গর্ভবতী মাদের যেন জরায়ু ক্যান্সারসহ বড় কোন ধরনের কোন রোগ না হয়, সে জন্য সকলে যেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন , এছাড়া গর্ভাবতী মা’ রা যেন , ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করান।

শুধু তাই নয় সবাই যেন সরকারী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সরকারী সেবা নেন সে বিষয়ে পরামর্শ দেন।

মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা দেন খাগড়াছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক ডাঃ উনুচিং মারমা, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ তাজুল ইসলাম, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডাঃ সুইউক্রই মারমা।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গ্রীনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা। কাটিং টিলার ফাতেমা আক্তার ও চৌংড়াছড়ির রোয়াজা পাড়ার ক্রাজাই মারমা জানান তাদের গ্রামে এই প্রথম এ ধরনে স্বাস্থ্য সেবা পেলো এলাকাবাসী এই ধরনের সেবা পেয়ে খুশি তারা।

চৌংড়াছড়ি গ্রামের তারাবানুচাইন্দা মারমা বলেন তাদের গ্রামের মানুষ অধিকাংশ গরীব, এ জন্য সহজে কেউ দুরে গিয়ে চিকিৎসা করাতে পারেনাসরকারীভাবে  যদি বছরে অন্তত দুইবার এই ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়, তারা উপকৃত হবেন । 

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দুইশতাধিক নারী, কিশোরী ও গর্ভবতী নারী ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে  ঔষধ বিতরণ করা হয় ।
উল্লেখ্য,  বিগত জুলাই-আগষ্টে বন্যার পরবর্তী খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায়  বিভিন্ন গ্রামের ২১টি মোবাইল ক্যাম্পের মাধ্যেমে প্রায় তিন হাজার গর্ভবতী মা, শিশু, কিশোরী ও সাধারণ রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দিলো গ্রীন হিল।

---হিলবিডি২৪/সম্পাদনা/সি.আর

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ