• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2025   Wednesday

রাঙামাটিতে  বুধবার ছাত্রদলের  ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু । জেলা ছাত্রদলের সভাপতি মো.ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সহসভাপতি মো. আলী বাবার,সহসভাপতি সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, নগর বিএনপি’র সভাপতি শফিউল আজম,জেলা যুবদলের সভাপতি আবু সাদাত মো.সায়েম,সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ। এসময়  জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে একটি বিশাল মিছিল পৌরসভা প্রাঙ্গণ থেকে  শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বর পর্ষন্ত  ঘুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন,ছাত্রদলের  প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলা ছাত্রদল যে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে তাতেই প্রমাণ হয়েছে  পার্বত্য জেলা রাঙামাটিতে সর্ববৃহৎ ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল। আগামীতে ছাত্রদলের হাত ধরেই তারেক রহমানে ঘোষিত ৩১দফা বাস্তবায়ন হবে। ছাত্র-জনতার তোপের মূখে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও কিন্তু তাদের ষড়যন্ত্র থেকে নেই। আগামী দিনে এদেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু , বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। তাই   ছাত্রদলকে সজাগ থেকে এ ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের মোকাবেলা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ