• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে আইন বিষয়ে গণসচেতনামূলক কর্মশালার আয়োজন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2015   Friday

শুক্রবার বান্দরবানে “আইগত সহায়তা প্রদান আইন-২০০০ এর আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা-২০১৫” বিষয়ে এক গণসচেতনামূলক দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠিসহ সুবিধাবঞ্চিত পাহাড়ী জনগোষ্ঠিকে সরকারী আইনি সহায়তাকার্যক্রমে সাজিকভাবে বিরোধ নিস্পত্তিতে উদ্বুদ্ধকরণের লক্ষে এ কর্মশালার আয়োজন। 

ইউএনডিপি’র অর্থায়নে বান্দরবান জেলায় বাস্তবায়নাধীন“সীড ফান্ড প্রকল্প”এর সহায়তায় বান্দরবান জেলা বার এসোসিয়েশন সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার সভাপতি ও প্রধান আলোচক ছিলেন বান্দরবান জেলা ও দায়রা আদাতের বিজ্ঞ জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর মোঃ এমতাজুল হক, যুগ্ন জেলা ও দায়রা জজ শোঃ জসীম উদ্দিন,বান্দরবান বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর সহধর্মীনি ইয়াছমীন সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু,সাধারণ সম্পাদক মিনারুল হক,বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম আহাম্মেদ চৌধুরী,সিনিয়র সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, সাংবাদিক এম এ হাকিম চৌধুরী,বান্দরবান জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মেনি প্রু,বান্দরবান জেলা মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক সীমা দাশ,বান্দরবান উইমেন্স চেম্বার অব কর্মাস চেয়ারম্যান লালসানি লুসাই, বান্দরবান উইমেন্স চেম্বার অব কর্মাস ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম লীনা,বান্দরবান মহিলা দলের আহবায়িকা নিরুতাজ বেগম। কর্মশালা সঞ্চালনা করেন লিগ্যাল এইড প্রকল্প সমন্বয়কারী বশির আহাম্মদ মনির। কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,জেলা জজ কোর্টের কর্মকর্তা-কর্মচারীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা ও দায়রা আদাতের বিজ্ঞ জজ মোঃ শফিকুর রহমান বলেন, সরকার গরীব জনগনের আইনগত সাহায়তা প্রদানের জন্য বান্দরবান জেলাকে একটি মডেল জেলা হিসাবে পরিগনিত করতে চায়। একারনে বান্দরবানের জনপ্রতিনিধি,স্বচেতন জনসাধারন,রাজনৈতিক ব্যক্তি সকলের সহযোগীতা প্রয়োজন। আদালতের উপর চাপ কমানোর জন্য যতদুর সম্ভব স্থানীয় ভাবে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতের উপর মামলার চাপ কমে যাবে। তাতে গরীব অসহায় জনগন অনেক উপকৃত হবে।

তিনি আরও বলেন, মাদক মুক্ত দেশ গড়তে হলে ছাত্র-ছাত্রীদের ও যুবক-নারীদের খেলার প্রতি আগ্রহ সৃষ্টির করতে হবে। আমার মা বোনেরা তথা নারীরা আজ পুর্বের চেয়ে অনেক বেশী সচেতন,আজ নারীরা শুধু ঘরের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়,তারা প্রতিটি সেক্টরে পুরুষের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে বাংলাদেশকে উন্নয়ন রাষ্ট্র করার কাজে ভুমিকা রেখে চলেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ