• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কল্পনা চাকমা মামলার পুনঃ শুনানীর দিন আগামী ১৮ জুলাই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2017   Thursday

বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার শুনানী বৃহস্পতিবার রাঙামাটি জেলা আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মহসেন-এর বিচারিক আদালতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিজ্ঞ আদালত মামলার অধিকতর তদন্তের জন্য এ মামলার আগামী ১৮ জুলাই পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেছেন।


কল্পনা চাকমা অপহরণ মামলার অন্যতম আইজীবি এ্যাডভোকেট জুয়েল দেওয়ান জানান, গেল ২ মে বিজ্ঞ আদালত মানবধিকার কমিশন কর্তৃক ভিডিও রেকর্ড ও ৪৭ নং স্বাক্ষী এনজিও কর্মী এফএম সালামের দুটি জাতীয় দৈনিকে ধারাবাহিক প্রকাশনার প্রতিবেদন পরবর্তী শুনানীর দিনে দাখিলের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার নির্ধারিত শুনানীর দিনে আদালতের নির্দেশিত ভিডিও রেকর্ড ও পত্রিকার প্রকাশিত প্রতিবেদন দাখিল করতে না পারায় এবং মামলার অধিকতর শুনানীর জন্য বিজ্ঞ আদালত আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য্য করেছেন।


উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা বাড়ী থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কল্পনা চাকমাকে অপহরন করে। এ অপহরণ ঘটনার মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে রাঙামাটির পুলিশ সুপার গেল বছর ৭ সেপ্টেম্বর তদন্তের চুড়ান্ত রিপোর্ট রাঙামাটি আদালতে পেশ করেন। কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা এ মামলার চুড়ান্ত প্রতিবেদন প্রত্যাখান করে না রাজির আবেদন জানিয়ে মামলার অধিকতর তদন্তের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ