• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কল্পনার চাকমা অপহরণ মামলার পরবর্তী শুনানী আগামী ৮ জুন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2017   Tuesday

দেশ-বিদেশের বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার পরবর্তী শুনানী আগামী ৮ জুন ধার্য্য করেছেন আদালত। মঙ্গলবার রাঙামাটি জেলা আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মহসেন-এর বিচারিক আদালতে এ শুনারীর দিন ধার্য্য করেন।


কল্পনা চাকমা অপহরণ মামলার বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট জুয়েল দেওয়ান জানান,গত ২২ মার্চ কল্পনা চাকমা মামলার শুনানী দিনে বিজ্ঞ আদালত মানবধিকার কমিশন কর্তৃক ভিডিও রেকর্ড ও ৪৭ নং স্বাক্ষী এনজিও কর্মী এফএম সালামের দুটি জাতীয় দৈনিকে ধারাবাহিক প্রকাশনার প্রতিবেদন পরবর্তী শুনানীর দিনে দাখিলের নির্দেশ দেন। মঙ্গলবার নির্ধারিত শুনানীর দিনে আদালতের নির্দেশিত ভিডিও রেকর্ড ও পত্রিকার প্রকাশিত প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ৮ জুন মামলার পরবর্তী দিন ধার্য্য করেছেন।


উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা বাড়ী থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কল্পনা চাকমাকে অপহরন করে। তবে কল্পনা চাকমার সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পরিবারের লোকজনের অভিযোগ লেপ্টেনেন্ট ফেরদৌস ও তার সহযোগীদের এ অপহরণ করেছে। এ অপহরণ ঘটনার মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে রাঙামাটির পুলিশ সুপার গেল বছর ৭ সেপ্টেম্বর তদন্তের চুড়ান্ত রিপোর্ট রাঙামাটি আদালতে পেশ করেন। কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা এ মামলার চুড়ান্ত প্রতিবেদন প্রত্যাখান করে না রাজির আবেদন জানিয়ে মামলার অধিকতর তদন্তের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ