• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রাজেস সাহার একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2016   Thursday

শুদ্ধ সংগীতের পুজারী বিশিষ্ট উচ্চাঙ্গ এবং নজরুল সংগীত শিল্পী রাজেস সাহার ৪৫ তম জন্মদিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার , রাংগুনিয়া, কাপ্তাই এবং রাউজানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে চন্দ্রঘোনা হাবিব কমপ্লেক্সে অনুষ্ঠিত রাজেস সাহার একক সংগীতানুষ্ঠান উদ্ধোধন করেন উপমহাদেশের বিখ্যাত সংগীতগুরু এবং চট্রগ্রাম  বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক পন্ডিত স্বর্নময় চক্রবর্তী। 

 

অনুষ্ঠান উদযাপন পরিযদের আহবায়ক বিপুল বড়ুয়ার সভাপতিত্বে  শুভেচ্ছা বক্তব্যে দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাংগুনিয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার,বাংলাভিশনের রাংগামাটি জেলা সংবাদদাতা নন্দন দেবনাথ,  রাংগুনিয়া প্রেস ক্লাব এর সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক  মাসুদ নাসির , চট্রগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন  বিভাগের শিক্ষক ডা: নারায়ন চন্দ্র দাশ, চন্দ্রঘোনা বাণী চক্র সংগীত একাডেমীর সভাপতি ফরিদ আহমেদ, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর সভাপতি জয়সীম বড়ুয়া,চন্দ্রঘোনা ভৈরবী শিল্পী গোষ্ঠীর সভাপতি জন অশোক বাড়ই, রাংগুনিয়া পুজা উদযাপন পরিযদের সাবেক সভাপতি অধ্যাপক অসীম কুমার শীল,পুজা উদযাপন পরিযদের সাধারন সম্পাদক শৈবাল চক্রবর্তী, রাংগুনিয়া  নিবেদন শিল্পী একাডেমীর অধ্যক্ষ গিয়াস উদ্দিন কাজল, নাট্যকর্মী মিজানুর রহমান চৌধুরী বাবু,সংস্কৃতি কর্মী কনকন দাশ,রাংগামাটি বেতার শিল্পী রিপন ঘোষ, সংস্কৃতি কর্মী রানা বড়ুয়া, বিপ্লব দাশ,তপু বড়ুয়া, শ্যামল বড়ুয়া, অর্ণব মল্লিক প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন  অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সাংবাদিক ঝুলন দত্ত।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  বেতার শিল্পী মিলন ধরের উপস্হাপনায় শিল্পী রাজেস সাহা প্রথমে বেহাগ রাগে খেয়াল পরিবেশন করেন। এরপর শিল্পী হংসধ্বনি রাগে আরোও একটি প্রানবন্ত খেয়াল পরিবেশন করেন। সবশেষে নজরুল সংগীতের মাধ্যমে শিল্পী তার পরিবেশনা শেষ করেন। শিল্পীকে তবলা সহোযোগীতা করেন বিখ্যাত তবলা শিক্ষক সুদীপ সেন গুপ্ত,হারমোনিয়ামে প্রমিত বড়ুয়া, তানপুরায় তপু বড়ুয়া এবং শ্রাবন্তী দাশ মম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ