• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়িতে গ্রামবাসীদের স্বেচ্ছা শ্রমে কাঠের তৈরী সেতু নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2018   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দোগেয়ে ধর্মশালা বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মতিষ্য মহাস্থবিরের উদ্যোগে ও গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে শুক্রবার কাচলং নদীর বারিবিন্দু ঘাটে কাঠের তৈরী সেতু উদ্বোধন করা হয়েছে।


উপজেলার রুপকারী ইউনিয়নের কাচলং নদীর রুপকারী-মাররিশ্যার সংযোগ স্থানে বারিবিন্দু ঘাটে দুই’শ ফুট কাঠের তৈরী সেতু নির্মানের কাজের উদ্বোধন করেন শ্রীমৎ ধর্মতিষ্য মহাস্থবির। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদানসহ নানানবিধ দান অনুষ্ঠান করা হয়।


ধর্ম দেশনায় ধর্মশালা বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মতিষ্য মহাস্থবির দেশের মঙ্গল কামনা করে বলেন, কাঠের তৈরী ধর্ম রেগা(সেতু) নির্মিত হলে এলাকার লোকজন নিরাপদে নদীর এপার-ওপার হতে পারবে। এলাকাবাসীদের আর্থিক ও স্বেচ্ছা শ্রমে সেতুটি নির্মিত হলে সরকারের বোধদয় হয়ে পাকা সেতু নির্মানে উদ্যোগী হবে।


রুপাকারী ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা জানান, ১৯৬০ সাল থেকে এলাকাবাসী কাচলং নদীর বারিবিন্দু ঘাটে সেতু নির্মানের দাবী জানিয়ে আসছিল। সরকার সাড়া না দেয়ায় শ্রীমৎ ধর্মতিষ্য মহাস্থবিরের উদ্যোগে গ্রামবাসীদের আর্থিক সহায়তায় ও স্বেচ্ছা শ্রমে এই কাঠের তৈরী সেতুটি নির্নাণ করা হচ্ছে। এই কাঠের তৈরী সেতুটি নির্মিত হলে রুপকারী ইউনিয়নের ৫টি গ্রামের লোকজনের যাতায়াতের পথ সুমগম হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ