• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বিশুদ্ধ পানির তীব্র সংকটে আলীকদম!

এস,এম,জুয়েল আলীকদম(বান্দরবান)প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

বান্দরবানের আলীকদম উপজেলায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার আনাচে কানাচে, স্থাপিত বেশীরভাগ রিংওয়েল ও টিউবওয়েলগুলো অকেজু। দুর্ভোগে ধেকা দিয়েছে সাধারণ মানুষ। প্রতিবছর শুষ্কমৌসুমে এ উপজেলায় পানীয় জলের সংকট থাকলেও সমাধানে সরকারী বেসরকারী কোন পর্যায়ে সমন্বিত কোন উদ্যোগ নেই। 

 

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝিরি-ছড়া ও ঝরণার পানি দিয়ে চলছে নিত্যদিনের কাজ কারবার। অন্যসব মৌসুমে ঝিরি-ছড়া ও ঝরনার পানি খাবারসহ অন্যান্য কাজে ব্যবহার করা গেলেও তীব্র তাপদাহে তা দুষিত হয়ে পড়েছে। খাবার পানির প্রকট সংকটে পড়েছে দুর্গম এলাকার বাসিন্দারা।

 

তাপদাহে পাখ-পাখালি ও বন্যপ্রাণীরা পানির উৎস খোঁজে ঝিরি-ছড়ায় নেমে আসছে। যার ফলে পানির শেষ উৎসগুলো এখন দুষিত হয়ে পড়েছে। শুধু দুর্গম এলাকায় নয়। উপজেলা সদর এলাকায়ও বহু পাড়ায় পানির সংকট চলছে। ১নং আলীকদম সদর ইউনিয়নের উত্তরপালং পাড়া, পূর্বপালং পাড়া, প্রভাত পাড়া,দানু সর্দ্দার পাড়া, সিলেটি পাড়া ও আবুমাঝি পাড়া এবং ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের পূর্ণবাসন, বাঘেরঝিরি, যোগেন্দ্র পাড়া, তারাবনিয়া, রোয়াম্ভু বশির সর্দার পাড়া ও নয়াপাড়া এলাকায় যেসব কুয়া, নলকূপ ও রিংওয়েল রয়েছে সেগুলো প্রায় আশিভাগই পানি মিলছে না। এছাড়াও প্রতিবছর পানির স্থর নিচে নেমে যাওয়ায় দিন দিন পানির সংকট তীব্র আকার ধারণ করছে। যেখানে সামান্য পানি মেলে সেখানে কলসি নিয়ে ভীড় জমান মহিলারা। এক কলসি পানি পেলেই বুঝি স্বস্তি ফিরল মনে। প্রতি বছর চৈত্র ও বৈশাখ মাস না আসতেই এই অবস্থা! না পরে কি হয়! এখন একটাই উপায়, বৃষ্টির জন্য অপেক্ষা করা।

 

স্থানীয় সুত্রগুলো বলেছে, উপজেলার পোয়ামূহুরী, কুরুকপাতা, দোছরী ও মাংগু এলাকায় শতাধিক পাহাড়ি পল্লীতে সহ¯্রাধিক পরিবার বসবাস করছে। সেখানে এখন নিরাপদ পানির উৎস বলতে নেই। গ্রীষ্ম মৌসুম আসতে না আসতে এসব ঝিরি-ছড়ার পানির উৎসও শুকিয়ে যায়। প্রতিবছরই পানির জন্য হাহাকার অবস্থা সৃষ্টি হয় দুর্গমের বাসিন্দাদের। যুগযুগ ধরে ঝিরি-ছড়ার পানি দিয়ে চললেও এখন তাও মিলছে না। দুষিত পানি পান করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন স্থানীয়রা।

 

এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী মনির আহমদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

 

আলীকদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন জানান, উপজেলার সবখানেই পানি সংকটের খবর পাওয়া যাচ্ছে। যেসব রিংওয়েল সরকারীভাবে বরাদ্দ পাওয়া গেছে তা জনগুরুত্বপূর্ণ স্থানে দেওয়া হয়েছে। দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহে কোনো প্রকল্প নেই বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ