• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

ঢাকায় পিসিপির ২৪তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2018   Saturday

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ২৪তম কেন্দ্রীয় কাউন্সিল  শুক্রবার  সম্পন্ন হয়েছে। কাউন্সিলে বিপুল চাকমাকে সভাপতি ও সুনয়ন চাকমাকে সাধারণ সম্পাদক এবং অমল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।   

  

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রজেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকায় পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে পুরো দিনব্যাপী কাউন্সিলে  আলোচনা সভায়  পিসিপি’র বিদায়ী কেন্দ্রীয়  সভাপতি বিনয়ন চাকমার সভাপতিত্বে  বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা উপজেলাসহ বিভিন্ন শাখাসমুহের নেতৃবৃন্দ। বিদায়ী কমিটির সহ-সভাপতি বিপুল চাকমা সংগঠনের কেন্দ্রীয় রিপোর্ট পেশ করেন। অনুষ্ঠান পরিচালনা করে সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা ও সহসাধারণ সম্পাদক অংকন চাকমা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা পরিচালনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে শাখা প্রতিনিধিরা নিজ এলাকার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।

 

বক্তারা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শাসকগোষ্ঠী ও তার দালালদের ছাত্র সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে অব্যাহতভাবে।কারণ তারা জানে ছাত্র সমাজকে বিভক্ত করতে পারলে তাদের হীন পরিকল্পনা বাস্তবায়ন করতে সহজ হয়। এই ষড়যন্ত্র রুখতে বর্তমান ছাত্র সমাজের  ঐক্যবদ্ধ হওয়া অত্যান্ত জরুরী। তাই সমস্ত সংকীর্ণতা ঝেরে ফেলে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে।

 

ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা বলেন, সমস্ত বাধা ছিন্ন করে পিসিপি’কে লড়াই সংগ্রাম এগিয়ে নিতে হবে।সংগঠনের ও জনগণের অধিকার আদায়ের কাজের জন্য পিসিপি নেতাকর্মীদের সদা প্রস্তুত থাকতে হবে।ন্যায্য অধিকার পূর্ণস্বায়ত্তশাসন আদায় না হওয়া পর্যন্ত পিসিপিকে কঠিন থেকে কঠিন কাজ ও লড়াই চালিয়ে যেতে হবে।

 

তৃতীয় পর্বে সকলের সম্মতিতে নতুন কমিটি নির্বাচন ও শপথ নামা পাঠ করা করা হয়। কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি বিনয়ন চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ