• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2020   Monday

ঢাকা কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

 

সংগঠনের সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা সোমবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

 

সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে জনগণের ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে নারীদের সকল ক্ষেত্রে চরম অনিরাপদ অবস্থায় জীবন-যাপন করতে হচ্ছে। বিগত ২০১৫ সালের ২১ মে ঢাকায় গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছিল। এ ঘটনার সাথে জড়িতদের সাজা হয়নি। ধর্ষকদের সাজা না হওয়ার কারণে বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে।

 

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ধর্ষককে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য,গেল ৫ জানুয়ারি  বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ঢাকার কুর্মিটোলায় ঢাবির ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। ধর্ষণের আগে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। ধর্ষণের শিকার হওয়া ছাত্রীকে ঢাবি মেডিক্যাল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ