• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি লংগদু আর্য গিরি বন বিহারে কঠিন চীবর দানোৎসব সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2018   Friday

রাঙামাটির লংগদু উপজেলার বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব করল্যাছড়ি আর্য গিরি বন বিহারে দুইদিন দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

 

দুইদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রথম দিনে বেইন বুনে সুতায় রং করে তৈরী করা হয় চীবর। দ্বিতীয় দিনে বৌদ্ধ ভিক্ষু সংঘকে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) দান করা হয়।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত প্রথম বারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন জাগরন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সেন জ্যোতি স্থবির, তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আদি কল্যাণ ভিক্ষু। এসময় আরো বক্তব্য রাখেন, লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল এমএন শফিকুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সঙ্গতিশ বড়ুয়া, জনি ভট্টাচায্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ধর্ম সভায় বৌদ্ধ ধর্মীয় গুরুরা জাতি ধর্ম বর্ণ সকলের উদ্দেশ্যে বুদ্ধের শান্তির বাণী প্রচার করেন এবং সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ন মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন।

 

এর আগে কঠিন চীবর দান উপলক্ষে আর্য গিরি বন বিহারে ভোর থেকে কর্মসূচির সূচনা করা হয়। ভোরে প্রার্থনা ও সূত্র পাঠের মাধ্যমে উৎসবের কর্মসূচি শুরু হয়।

 

এ ছাড়া সন্ধ্যায় আকাশে ফানুস বাতি উড়িয়ে ও বিহারে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বৌদ্ধ কীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় গুরুরা (ভিক্ষু-শ্রমন) তিন মাস বর্ষাবাস পালন শেষে এ প্রবারণা পূর্নিমা উদযাপন করা হয়ে থাকে। এর পর থেকে দীর্ঘ এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয় প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ