• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে তিনদিনব্যাপী ই-ফাইলিং রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2019   Tuesday

সরকারি কাজে তথ্য ও যোগাযোগ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষে মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে তিনদিনব্যাপী ই-ফাইলিং রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ। এ সময় পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হলা খই, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা এবং হিসাব ও নীরিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী’সহ পরিষদের  অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে প্রশিক্ষণের সফলতা কামনা করে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়নে এ প্রশিক্ষণ যথাযথ কাজে আসবে বলে আমার বিশ্বাস। যুগের সাথে তাল মিলিয়ে এখন থেকে আমাদের ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে হবে। তাই মনোযোগ সহকারে প্রশিক্ষণ হতে জ্ঞান অর্জন করে পরিষদের দাপ্তরিক কাজগুলো এগিয়ে নিতে হবে। সরকারি কাজে ই-ফাইলিং পদ্ধতি একদিকে যেমন কাজের গতি বাড়াবে অন্যদিকে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ