• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

স্বাভাবিক জীবনে ফেরত আসায় ইউপিডিএফের এক কর্মীর পরিবারকে পূণর্বাসন করলো সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2019   Tuesday
no

no

পরিবার-পরিজন নিয়ে সৎভাবে বেঁচে থাকার তাগিদে ৩৬ বছরের সশস্ত্র জীবনের সম্পর্ক ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরত আসায় আনন্দ চাকমা ওরফে পরিচিতি চাকমার নামের ইউপিডিএফের এক কর্মী পরিবারকে পূর্নবাসন করেছে মহালছড়ির সেনাবাহিনী। তার বাড়ী দীঘিনালা উপজেলার ভৈরবা নয়া পাড়া এলাকায়। 

 

মঙ্গলবার মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমদ পিএসসি`র স্বাভাবিক জীবনে ফেরত আসা আনন্দ চাকমার পরিবারকে অনুষ্ঠানিকভাবে পূর্নবাসন করেন।


জানা যায়, গেল বছরের ৫ ডিসেম্বর সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা পর আনন্দ চাকমা ৭ ডিসেম্বর খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গেরিলা জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর নিজের ও পরিবারের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে সরকারের কাছে নিরাপত্তা ও পূনর্বাসনের দাবি জানান। এরই প্রেক্ষিতে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক’র নির্দেশনায় মহালছড়ি জোনের সার্বিক তত্বাবধানে আত্মসমর্পণ করা আনন্দ চাকমার পরিবারের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রদান করা হয় এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরির ব্যবস্থা ও তার মেয়ে আরতি চাকমা (৩৬) কে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অফিস সহকারী হিসেবে নিয়োগ দেয় সেনাবাহিনী। এছাড়া আনন্দ চাকমার ছেলে পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছে বলে জানা গেছে।


মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমদ পিএসসি জানান, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসী সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ খোলা রয়েছে। যেসব সন্ত্রাসী অস্বাভাবিক জীবন পরিহার করে দেশ ও দেশের সংবধিান বিশ্বাস করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে সরকার তাদেরকে যথাযথভাবে পূনর্বাসনের উদ্যেগ নেবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ