• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মহালছড়িতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2019   Tuesday

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ঘোষিত তফশিল অনুযায়ী খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদের সম্ভাভ্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে শুরু করেছেন। এর মধ্যে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে ২ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।


মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা জানান, মঙ্গলবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ুন কবির ও সোনা রতন চাকমা। তারা দুজনেই স্বতন্ত্র প্রার্থী ।


এদিকে, উপজেলা চেয়ারম্যান পদের জন্য আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ক্যাজাই মারমার জানান, মনোনয়নপত্র জমা দেয়ার সময় যেহেতু রয়েছে। সেহেতু ভালো একটা দিন দেখে মনোনয়নপগ্র সংগ্রহ করবেন।


তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী মো: জসিম উদ্দিন ছাড়া অন্যরা সবাই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া ও হৃদয় চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য এখনো কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।


উল্লেখ্য, আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন (২য় পর্যায়) এর জন্য নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ