• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

ইউএসটিসি’র জুম্ম শিক্ষার্থী পরিবারের নবীনবরণ ও প্রবীণদের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2019   Monday

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং(ইউএসটিসি) জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে শনিবার নবীন বরণ এবং প্রবীণদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

ক্যাম্পাসের মাওলানা ভাসানী অডিটোরিয়ামে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির  চীফ অপারেটিং অফিসার আহমেদ শেফারুদ্দীন। শিক্ষার্থী মিলন চাকমার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ইউএসটিসির ডেপুটি ডিরেক্টর নুসরাত শারমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা. ইউএসটিসির ব্যাবসায় প্রশাসন বিভাগের ডীন আখতার জাহান, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান আখতার নুর বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক  বসুমিত্র চাকমা ও পুলিশ ইন্সপেক্টর প্রিয়দর্শী চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুতপা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী অর্ণব চাকমা। নবীণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ারা নুর ইনস্টিটিউতের শিক্ষার্থী সাকি চাকমা ও প্রবীণদের পক্ষ  থেকে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স বিভাগের মং য়ই সিং মারমা।

 

অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে ইউএসটিসির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ড. নুরুল ইসলামের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুম্ম শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএসটিসি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা পর থেকে দেশে বিদেশে বিভিন্ন সুনাম অর্জন করে যাচ্ছে। নিজেদের ভাষা ও সংস্কৃতি অনন্য বৈশিষ্ট্য সমুন্নোত রেখে দেশের উন্নয়নে এবং স্বজাতিসহ দেশের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কল্যানে কাজ করতে হবে। এ দেশ আমাদের মাতৃভুমি, জন্মভুমি এবং আমাদের মুক্তিযুদ্ধের ফসল। সুতরাং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যাওয়া আমাদের সবাইয়ের নৈতিক দায়িত্ব। 

 

প্রধান অতিথির বক্তব্যে শেফারুদ্দীন সুশৃঙ্খল জীবন ও সুনাগরিকের গুনাবলী ধারন করে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলেন,  দীক্ষা মানবজীবনের একটি গুরুত্বপুর্ন  গুনাবলী, দীক্ষা ছাড়া শিক্ষা অসম্পুর্ন। কল্যাণমুখী নানা কর্মকান্ডেও মুল্যবোধ অনুশীলনের উপর গুরুত্ব  এবং শারীরিক ও মানসিকভাবে সম্পুর্ন সুস্থতাকে উপলব্ধি করারও পরামর্শ দেন শিক্ষার্থীদের। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ