• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2019   Monday

সোমবার রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

সভায় রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈনউদ্দীন বলেন, বর্তমানে কলেজে প্রায় ১০হাজার শিক্ষার্থী রয়েছে। বিগত ১০ থেকে ১২ বছর আগে ছাত্রী হোস্টেল নির্মাণ করা হলেও তা চালু করা সম্ভব হয়নি। হোস্টেলটি চালু হলে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা স্বল্প খরচে থাকার সুযোগ পাবে। তিনি হোস্টেলটি চালু করার জন্য পরিষদের হস্তক্ষেপ কামনা করেন।

 

গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জহির রায়হান বলেন, রাজস্থলী ফায়ার ষ্টেশন নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। অন্যদিকে কিছু গাছ অপসারণ করা হলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ভবনের কাজও শুরু করা হবে। গাছ অপসারণের বিষয়ে বন বিভাগকে পত্র প্রেরণ করা হয়েছে।

 

এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ রিয়াদ উল নবী জানান, রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়ক মেরামত ও সংস্কারের জন্য ডিজাইন প্রস্তুত করা হচ্ছে। ডিজাইন হলে প্রকল্পের কাজ শুরু করা হবে।

 

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে রাঙামাটি জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনসেবামূলক মনোভাব নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে সকল প্রতিষ্ঠান প্রধানদের কাজ করার আহবান জানান তিনি।


তিনি আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে রাঙ্গামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ ও অন্যান্য সরকারি অফিসকে অনুরোধ জানান। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রশংসা করে বলেন, পার্বত্য অঞ্চলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ব্র্যাক ভালো ভূমিকা রেখেছে। তাদের কীটনাশক যুক্ত মশারী এই অঞ্চলের ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। তিনি ব্র্যাকসহ অন্যান্য এনজিও সংস্থাগুলোকে সুদের হার আরো কমানোর অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ