• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মহালছড়িতে চেয়ারম্যান পদে ১ জন ও ভাইস চেয়ারম্যান ১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

মিল্টন চাকমা, মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2019   Wednesday

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে সোনা রতন চাকমা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জিয়াউর রহমান জিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।


এদিকে এবার মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মোট ১৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন। চেয়ারম্যান পদে যাঁরা প্রতিদ্বন্ধিতায় রয়েছেন তারা হলেন, আওয়ামীলীগ এর মনোনীত ক্যাজাই মারমা, জেএসএস (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিমল কান্তি চাকমা, জেএসএস (এমএন লারমা)’র বিদ্রোহী প্রার্থী কাকলী খীসা, আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ইউপিডিএফ (প্রসিত পন্থী) এর সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সুকুমার চাকমা। পুুরুষ ভাইস চেয়ারম্যান পদে যাঁরা প্রতিদ্বন্ধিতায় লড়বেন তাঁরা হলেন, মহালছড়ি উপজেলা আওয়ামলীগ এর সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, মহালছড়ি আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ক্যাচিংমিং চৌধুরী ও হৃদয় চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান যাঁরা প্রতিদ্বন্ধিতা করবেন তাঁরা হলেন, শেফালী আক্তার, স্বপ্না চাকমা, ভুমিকা ত্রিপুরা, অংক্রা চৌধুরী ও সুইনাচিং মারমা।


এদিকে বৃহস্পতিবার প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে। হওয়ার কথা রয়েছে। প্রত্যেকে যার যার শক্ত অবস্থান থেকেই নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে আগামীকাল থেকেই ভোটারের দ্বারে দ্বারে যাবেন প্রার্থীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ