• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভায়
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে ডীপ ফ্রিজে রাখা হয়েছে-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2019   Friday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সাংসদ উষাতন তালুকদার বলেছেন, পার্বত্য সমস্যা সমাধানের জন্য পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন না করে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে ডীপ ফ্রিজে রাখা হয়েছে। যদিও কিছু দিন আগে চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

তিনি আরো বলেন, জুম্ম সমাজ জীবনে আজ অন্যান্য যে কোন সময়ের চেয়ে গুরুত্বর অমাবস্যায় জর্জরিত। প্রতিনিয়ত তাদের একটা আতংকের মধ্য দিনাপতি করতে হচ্ছে।


শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এসব কথা বলেন।


শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সভাপতি কল্পনা চাকমা, সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্কের সদস্য চম্পা চাকমা, আনন্দ জ্যোতি চাকমা,পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা। স্বাগত বক্তব্যে দেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মনিরা ত্রিপুরা।


আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে আজ পাহাড়ী নারীরা ঘরে-বাইরে অনিরাপদ অবস্থায় বসবাস করতে হচ্ছে। প্রতিনিয়ত ধর্ষনসহ নানান ঘটনার শিকার হতে হচ্ছে। বক্তারা নারী-পুরুষের সম অধিকার ও পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ