• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2019   Wednesday

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’ত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল হালিম চৌধুরী, সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন।

 

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সরকারের আন্তরিকতার কারণে শিক্ষাব্যবস্থার উত্তরোত্তর উন্নয়ন হচ্ছে। মানসম্মত শিক্ষা হোক বর্তমান জাতির প্রতিজ্ঞা আর মানসম্মত শিক্ষার বিকল্প নেই। প্রতিটি শিশু যাতে প্রাথমিক শিক্ষা থেকে তাদের শিক্ষা জীবন শুরু করতে পারে এইজন্য সকলের প্রতি আহবান জানান চেয়ারম্যান।

 

 তিনি  আরো বলেন, শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ের শিশুদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা বিকশিত করতে হবে। তাদের প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকাই বেশী। তাই তাদের সেভাবে গড়ে উঠতে সহযোগিতা করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ