• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাঘাইছড়িতে ভোট শেষে ফেয়ার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে সহকারী পুলিং অফিসারসহ নিহত ৬ ও আহত ২৬

স্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2019   Monday

বাঘাইছড়ির সাজেক থেকে নির্বাচনে ভোট গ্রহন শেষে ফেয়ার পথে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে সহকারী পুলিং অফিসারসহ ৬জন নিহত ও ২৬জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সৌয়া ৬টার দিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটেছে। গুরুত্বর ১১ জনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে নির্বাচনে ভোট গ্রহন শেষে দুটি জীপ গাড়ী যোগে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন। এসময় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ কিলোমিটার এলাকায় পৌছলে পাহাড়ের উপর থেকে এক দল দুর্বৃত্ত গাড়ীর উপর লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ব্রাশফায়ারে আনসার ও ভিডিপি সদস্য বিলকিস আক্তার, সহকারী পুলিং অফিসার ও কিশোলয় সরকারী প্রাথমিক বিদালয়ের সহকারী শিক্ষক আমীর হোসেন, মিন্টু চাকমা, মিহির কান্তি দত্ত, আনসার সদস্য আল-আমীন ও আনসার-ভিডিপির নেত্রী জাহানারা নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ২৬জন। প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লে্ক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় প্রিসাইডিং অফিসার ও কাচলং কলেজের প্রভাষক আব্দুল হান্নান আরব, তৈয়ব ও মনিরসহ গুরুত্বর ১১জনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন স্থানে বিজিবি,পুলিশ,আনসার মোতায়েন করা হয়েছে।


২৭ বিজিবির জোন কমান্ডার লেঃকর্নেল মাহাবুল ইসলাম জানান, ঘটনার পর আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্ব আহত ১১জনকে দুদফায় হেলিকপ্টারে চট্টগ্রাম সন্মিলিত সামরিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ