• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2019   Tuesday

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকম। অনুষ্ঠানে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা সাবেক কমান্ডার মিজানুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ। এ সময় পরিষদের সদস্য সান্তনা চাকমা, মনোয়ারা আক্তার জাহান, স্মৃতি বিকাশ ত্রিপুরা’সহ জেলা  মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতেই জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলা পরিষদের পক্ষ থেকে ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ৩হাজার, ৫৯জন বীর মুক্তিযোদ্ধাকে ১হাজার ৫শত এবং ৩০জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রত্যেকের মাঝে ১হাজার ৫শত টাকার প্রাইজবন্ড আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

সভাপতির বক্তব্যে বৃষকেতু চাকমা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু ডাকে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনে নেমে পরেছিলো বলেই আজ আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। আপনাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামের একটি দেশ সৃষ্টি হয়েছে।  তাদের আত্নত্যাগের বিনিময়ের কারণেই আমরা আজ স্বাধীন জাতি হিসেবে পরিচিতি পেয়েছি। তাদের এই আত্নত্যাগের মূল্য কিছুতেই শোধ হবে না।

 

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীনের লক্ষে সাধারণ মানুষ যেভাবে যুদ্ধে ঝাপিয়ে পরেছিল ঠিক সেভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস, দূর্নীতি নির্মূল করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তিনি সমাজে জঙ্গীবাদ প্রতিরোধে  মুক্তিযোদ্ধা’সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ