• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকল বিজিবি`র উদ্যোগে দূর্গম সাইচাল পাংখোয়া পাড়ায় নার্সারী স্কুল ঘর নির্মাণ

পুলিন চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2019   Wednesday

রাঙামাটির বরকল উপজেলায় দূর্গম সাইচাল পাংখোয়া পাড়ার কোমলমতি শিশুদের জন্য সাইচাল পাংখোয়া পাড়া নার্সারী স্কুল নামে সম্প্রতি একটি স্কুল ঘর নির্মান করে দিয়েছে ৪৫ বর্ডার র্গাড ব্যাটালিয়ন (বিজিবি) বরকল সদর জোন।

 

 উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দূর্গম পাহাড়ী এ জনপদের বাসিন্দা সংখ্যালঘু পাংখোয়া সম্প্রদায়ের শিশুদের জন্য প্রাথমিক অক্ষর পরিচিতি এবং নার্সারী শ্রেণী পর্যন্ত পড়ালেখার জন্য সম্প্রতি ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লে: কর্ণেল মো: ফরহাদ হারুন চৌধুরীর প্রচেষ্টায় ও সহযোগিতায় ‘‘সাইচাল পাংখোয়া পাড়া নার্সারী স্কুল’’ স্থাপন করা হয়। আজ বুধবার ২৭ র্মাচ ওই স্কুলের জন্য হাই বেঞ্চ, লো বেঞ্চ, ব্ল্যাক বোর্ড, ছাল এর জন্য ঢেউটিন ও পানির ড্রাম সরবরাহ করেন জোন কমান্ডার মো: ফরহাদ হারুন চৌধুরী।

 

 ৪৫বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লে: কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী বলেন, দূর্গম  সাইচাল পাংখোয়া পাড়ায় কোন স্কুল নেই। গ্রাম থেকে অনেক দুরে‘সাইচাল সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি সরকারি বিদ্যালয় থাকলেও পাংখোয়া পাড়া গ্রামের কোমলমতি শিশুদের পাহাড়ি উঁচু নিচু পথ এবং ছড়া অতিক্রম করে সেই বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করা সম্ভব নয়।

 

তিনি আরো বলেন,ওই গ্রাম থেকে সরকারি স্কুলে হেঁটে গেলে দেড় ঘন্টা সময় লাগে। আসা যাওয়ায় ৩ ঘন্টার মতো সময় চলে যায়। এ ছাড়াও বর্ষাকালে পাহাড়ী পিচ্ছিল পথ অতিক্রম করা ছোট ছোট শিক্ষার্থীদের জন্য সম্ভব হয়ে উঠেনা। ফলে ওই পাংখোয়া পাড়ার কোমলমতি শিশুরা দীর্ঘ সময় ধরে শিক্ষার আলো থেকে রয়েছে বঞ্চিত।

 

ওই সংখ্যালঘূ সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াতে বরকল সদর ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এ উদ্যোগ গ্রহন করেছে। শুধু তাই নয় দূর্গম এলাকায় জনসাধারনের জান মালের নিরাপত্তা ও উন্নয়নের জন্য বরকল বিজিবি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানালেন জোন কমান্ডার মো: ফরহাদ হারুন চৌধুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ