• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

নিজের স্ত্রীকে শাসন করার অপরাধে স্বামীকে ধরে মারধোর

Published: 31 Mar 2019   Sunday

স্বামী মোহাম্মদ আলমের কাছ থেকে টাকা না পাওয়ায় স্বামীর সাথে খারাপ আচরন করেছে স্ত্রী হাদিজা বেগম (২৬)। স্ত্রীর আচরনে ক্ষুব্ধ হয়ে মোহাম্মদ আলম তার হাতে থাকা লাঠি দিয়ে স্ত্রীর গায়ে আঘাত করে। স্ত্রীর খারাপ আচরনে শাসন করতে চাইলে এলাকার কয়েকজন প্রভাবশালী মানুষ স্বামী প্রতিবন্ধী মোহাম্মদ আলমকে ধরে ব্যাপক মারধোর করেছে বলে স্বয়ং মারধোরের শিকার মোহাম্মদ আলম এ অভিযোগ করেছেন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম পাশের চোখটি জন্ম থেকে নষ্ট। বাকি ডান চোখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আঘাত করা হয়েছে। তার কানের পাশে মাথায় পিঠে জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।

 

জানা যায়, গেল শনিবার সন্ধ্যায় প্রতিবন্ধী মোহাম্মদ আলমের কাছে তার স্ত্রী হাদিজা বেগম কিছু টাকা চাই। মোহাম্মদ আলম বাজারের দোকানে দেনা শোধ করার পর টাকা দেবে বলে স্ত্রী হাদিজাকে জানায়। কিন্তু স্ত্রী তা মানতে না পারায় স্বামীর সাথে ঝগড়ায় জড়িয়ে পরে। ঝগড়ার এক পর্যায়ে মোহাম্মদ আলম হাতে থাকা লাঠি দিয়ে স্ত্রী হাদিজাকে আঘাত করে। এতে হাদিজা বেগম প্রথমে উপজেলা আওয়ামীলিগের সভাপতির স্ত্রীর কাছে নালিশ দিতে গেলে হাদিজাকে আওয়ামীলিগের সভাপতির কাছে বামপ্লেন বাজারে পাঠায়। সেখানে গেলে সভাপতি নজরুল ইসলাম প্রতিবন্ধী মোহাম্মদ আলমকে ধরে আনতে কয়েকজন লোক পাঠায়। তাদের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলম বাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশী সোনা ভানু বেগমের বাড়িতে আশ্রয় নেন। সেখানে খুঁজে পাওয়ার পর গ্রামের চুন্নু মিয়া তার স্ত্রী রোজিনা বেগম আওয়ামীলিগের সভাপতির ছেলে টিটু মিয়া সভাপতির স্ত্রী হাফেজা বেগম বামপ্লেন বাজার পর্যন্ত মারধোর করতে করতে নিয়ে আসে। বাজারে এনে প্রায় দু ঘন্টা তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন প্রতিবন্ধী মোহাম্মদ আলম। পরে তার বড় ভাই শাহ আলমের জিম্মায় দেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি নজরুল ইসলাম।

 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামীলিগের সভাপতি নজরুল ইসলাম জানান, মোহাম্মদ আলম দুষ্ট প্রকৃতির লোক। প্রায় সময় তার স্ত্রীকে মারধোর করে সংসারে অশান্তি করে। গত শনিবারেও তার স্ত্রীকে ব্যাপক মারধোর করেছে বিধায় গ্রামের কিছু যুবক তাকে মারধোর করে শিক্ষা দিতে চেয়েছে।

 

প্রতিবেশী সোনা ভানু বেগম জানান- তার বাড়িতে আশ্রয় নেয়ার পর মোহাম্মদ আলমকে ব্যাপক মারধোর করা হয়েছে। মারতে মারতে বাজারে আনা হয়েছে।

 

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার উপেন্দ্র লাল চাকমা জানান- আজ (রবিবার) সকালে হাসপাতালে ভর্তি হয়ে প্রতিবন্ধী মোহাম্মদ আলম চিকিৎসা নিচ্ছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও আঘাতের চিহ্ন রয়েছে।

 

বরকল মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল আহমেদ জানান, মোহাম্মদ আলম নামে একজন লোক থানায় এসেছেন। তাকে চিকিৎসা নেয়ার পর থানায় এসে মামলা করার জন্য বলা হয়েছে। মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই মোহাম্ম্দ সোহেল হোসেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ