• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এনামূলের

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2019   Tuesday

কাপ্তাইয়ের ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামূল হক। রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা  অসুস্থতাজনিত কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে না পারায় এবং ছুটি নেওয়ায় এনামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।  

 

এদিকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মোঃ এনামূল হককে রোববার (৩১ মার্চ) চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন।এনামুল হক আগামী ১৮ এপ্রিল ২০১৯ তারিখ পযর্ন্ত এ দায়িত্ব পালন করবেন। এনাম বিগত ২০০২ সাল থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়ে টানা দীর্ঘ পনের বছর যাবৎ দায়িত্ব পালন করে একজন জনপ্রতিনিধি হিসেবে বেশ সুনাম অর্জন করেন। ২০১৬ সালে ইউপি নির্বাচনে আবারও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে পুনরায় বিজয় লাভ করেন।   একাধারে তিনি একজন সমাজসেবী, রাজনৈতিক,ক্রীড়াবিদ ও ব্যবসায়ী। সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তিনি অসংখ্য পুরস্কার প্রাপ্ত হন।এরমধ্যে "ইউনাইটেড মুভম্যান্ট হিউম্যান রাইটস, মহান মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬ ও একই সালে নেলসন মেন্ডেলা" পুরস্কার উন্নতম অর্জন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ