• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে শটপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2019   Tuesday

মঙ্গলবার থেকে রাঙামাটিতে শটপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। তবলছড়ি অভিলাষ ক্রিকেট ক্লাবের তত্বাবধানে খোকন রঞ্জন স্মৃতি সংসদ এ শটপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট এর আয়োজন করে।

 

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী শহরের তবলছড়ি ওয়াপধা কলোনী পাওয়ার হাউজ মাঠে এ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন। রাঙামাটি অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো শফিউল আযম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু, অভিলাষ ক্রিকেট ক্লাবের উপদেষ্টা কাজী মোঃ জালোয়া, রাঙামাটি আম্পায়ার এসাসিয়েসনের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ছোটন প্রমুখ।


রাত্রী কালীন সময়ে নির্ধারিত সীমিত ৮ ওভারে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে রাঙামাটি পৌর এলাকার ২০ টি দল অংশ নিয়েছে।


উদ্বোধনী খেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৭টায়। এ ম্যাচে মিয়াজি পাড়া রয়েলস –রাঙ্গামাটি কলেজ ছাত্রলীগের সঙ্গে এবং রাত ৯টায় গফুর কিংস অপর প্রতিদ্বন্ধি ভাই ব্রাদার্স এর সঙ্গেদ্বিতীয় ম্যাচে অংশ নেয়।


উদ্বোধনী বক্তব্যে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বেশি বেশি খেলাধূলা আয়োজনের উপর গুরুত্বদিয়ে বলেন, সমাজের শিশু কিশোর ও যুবদেরকে খেলাধুলার প্রতি মনোনিবেশ ঘটাতে হবে। কোন অবক্ষয় যাতে সমাজের যুব সমাজকে গ্রাস করতে না পারে সে জন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে। তিনি পৌরসভার পক্ষ থেকে রাঙ্গামাটি যে কোন খেলাধূলায় পৃষ্ঠ পোষকতা করার প্রতিশ্রুতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ