• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিসিপিসহ ৪ সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2019   Thursday

সুপ্রীমকোর্টের আইনজীবী ও লেখক ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট।


বৃহস্পতিবার হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সুপ্রীমকোর্টের আইনজীবী ও লেখক ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে জামিনে থাকা সত্ত্বেও খাগড়াছড়িতে দায়েরকৃত তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার একটি মামলায় পুলিশ গ্রেফতার করে। ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতারের ঘটনাকে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থি আখ্যায়িত করে বলেন, পাহাড়িদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং ন্যায় ও নিপীড়িতের পক্ষে কথা বলাই যেন তার অপরাধ!


প্রেস বার্তায় আরো আরও বলা হয়, দেশে অরাজকতা এতটাই বেড়ে গেছে যে, খাগড়াছড়িতে একজন আইনজীবীও ইমতিয়াজ মাহমুদের পক্ষে মামলা পরিচালনা করার সাহস পাননি। তাহলে সাধারণ পাহাড়িদের কী অবস্থা, তা সহজেই অনুমেয়।


প্রেস বার্তায় অবিলম্বে ইমতিয়াজ মাহমুদের নিঃশর্ত মুক্তি ও সকল কালাকানুন বাতিলের জোর দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ