• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2019   Sunday

রোববার রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে মাসিক জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’র পরিচালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হ্লা খই, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’সহ পরিষদের হস্তান্তরিত বিভাগের প্রতিষ্ঠান প্রধান ও জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণমানুষের কল্যাণে ভিশন ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও উন্নয়নশীল দেশ রূপান্তরের যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়নে আমাদের সকলকে আরো আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, যার যার অবস্থান থেকে সকলে সৎ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করলে এ দেশ সোনার বাংলাদেশে রূপান্তর হতে বেশী সময় লাগবেনা। তাই নিজ নিজ অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।


তিনি আরো বলেন, সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনকল্যাণের স্বার্থে কাজ করার জন্যে। কল্যাণকর মনোভাব ও নীতি সঠিক রেখে আমাদের সেভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, জেলার সমস্যাগুলো তুলে ধরে তা সমাধানের লক্ষ্যেই এই সভা প্রতি মাসে করা হয়। তাই প্রতিটি সভায় উপস্থিত থেকে সমস্যা, সম্ভবনা ও সমাধানের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।


জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী বলেন, উন্নয়নের পূর্বশর্ত হলো আইন শৃংখলা স্বাভাবিক রাখা। তাই আইন-শৃংখলা যাতে ঠিক থাকে সে বিষয়ে পুলিশ বিভাগ তৎপর রয়েছে। জেলায় কোন রকমের অস্বাভাবিক পরিস্থিতি, মাদক কেনা বেঁচা, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম পরিলক্ষিত হলে আইন শৃংখলাবাহিনীকে অবগত করার অনুরোধ জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ