• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

সোমবার খাগড়াছড়ির তিন কৃতি ফুটবল কন্যাকে সংবর্ধনা দেয়া হবে

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2019   Friday

দেশ সেরা খাগড়াছড়ির তিন কৃতী ফুটবলার মনিকা-আনাই ও আনুচিং-এর বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হবে আগামী সোমবার।

 

দেশ ছাড়িয়ে বিশ^ অঙ্গনে কিশোরী ফুটবল কৃতিত্ব তুলে ধরার কারিগর মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনী। বয়স ভিত্তিক জাতীয় মহিলা ফুটবল দলের নক্ষত্র খাগড়াছড়ির তিন কন্যা। সর্বশেষ বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে গোল করে ফিফা’র ম্যাজিকেল গোলদাতার সেরা দশের পঞ্চম স্থান অর্জন করেন মনিকা চাকমা।

 

দেশীয় ও বিদেশী ফুটবলভক্তদের মনে স্থান করে নেওয়া খাগড়াছড়ির তিন কৃতি ফুটবলারকে গণসংবর্ধনার আয়োজন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (পাজেপ) ও জেলা ক্রীড়া সংস্থা। আগামী ৩ জুন (সোমবার) বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির অফিসার্স ক্লাব মিলনায়তনে গণসংবর্ধনা প্রদানের জোর প্রস্তুতি চলছে।

 

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ক্রীড়ামোদী চেয়ারম্যান কংজরী চৌধুরীর উৎসাহ ও সহযোগীতায় ক্রীড়াঙ্গন উজ্জীবিত। খাগড়াছড়ির নাম বিশ^ দরবারে তুলে ধরা কৃতি তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা দেয়ার উদ্যোগ অন্য খেলোয়াড়দেরও উৎসাহ দেবে।

 

খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে পবিত্র ঈদুল ফিতরের পর থেকে নিয়মিত টুর্নামেন্ট করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

 

খাগড়াছড়ির কৃতি ৩ নারী ফুটবলারের গণসংবর্ধনা অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের সবান্ধব উপস্থিতি কামনা করছে আয়োজকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ