• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঘাগড়া বালিকা ফুটবল দলকে আর্থিক সহায়তা দিয়েছে সুবর্ণ ভুমি ফাউন্ডেশন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2019   Tuesday

রাঙামাটির কাউখালী ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সেচ্ছাসেবী সংস্থা সুবর্ণ ভুমি ফাউন্ডেশন।

 

সোমবার বিকালে বিদ্যালয়ে গিয়ে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ানের হাতে এ সহায়তা তুলে দেন সুবর্ণ ভুমি ফাউন্ডেশনের রাঙামাটি সমন্বয়ক মানবাশীষ চাকমা।

 

মানবাশীষ বলেন খেলাধুলার উন্নয়ন, বালিকাদের পুষ্টির ঘাটতি পুরণ, খেলাধুলার প্রতিযোগীতায় অংশ নেওয়া, খেলাধুলার সরঞ্জাম ক্রয়ার্থে এ সহায়তা দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলটি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী হয়ে সুনাম করে আসছিলেন। এ দল থেকে বর্তমানে মনিকা চাকমা, রূপনা চাকমা, আনুচিং মারমা, আনাই মারমা, ঋতুপুর্না চাকমা মহিলা জাতীয় দলের হয়ে খেলছেন। বর্তমানে এ বিদ্যালয় থেকে আরো কয়েকজন জাতীয় দলের ডাকের অপেক্ষায় রয়েছেন।

 

আর্থিক সীমাবদ্ধতার কারণে বালিকাদের ফুটবল অনুশীলন ব্যহত হয়ে আসছিল। এ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখির কারণে অনেকে সহায়তার হাত বাড়ায়।

 

ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের জন্য এক লাখ টাকা বরাদ্ধ দিয়েছেন। রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ফুটবল টিমের সাথে থাকার আশ্বাস দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ