• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মানিকছড়িতে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টে চ্যাম্পিয়ন যোগ্যাছোলা তরুণ সংঘ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2019   Tuesday

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট এর ফাইনাল  মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ‘মানিকছড়ি একতা যুব সংঘ-কে ১২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’।

 

উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত‘ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান কংজরী চৌধুরী। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রশীদ, জেলা আ’লীগ ছাত্র ও মানব বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম,  উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম মাসুদ, যুবলীগ নেতা সামায়ুন ফরাজী সামু, মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ প্রমুখ।

 

 টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও সেরা বোলার নির্বাচিত হন ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’র মো. হাসান এবং একই সাথে ম্যান অব দ্যান ম্যাচও নির্বাচিত হন তিনি। সেরা ব্যাট্ ম্যান নির্বাচিত হন ‘নবজাগরণ’র মো. ওবায়েদ। খেলোয়াড়দের হাতে ট্রফি, ম্যাডেল ও প্রাইজ মানি ( চ্যাম্পিয়ন-২০ হাজার, রানার আপ-১০ হাজার টাকা) তুলে দেন অতিথিরা।

 

খেলায় টসে জিতে ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান করেন। জবাবে ‘একতা যুব সংঘ’ ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ