• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটিতে ত্রিশরণফাউন্ডেশন অব বাংলাদেশ যুগপূর্তি উদ্যাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2019   Friday

শুক্রবার রাঙামাটিতে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিশরণ ফাউন্ডেশন অব বাংলাদেশ (টিএফবি)এর এক যুগ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

 

সংগঠনটির যুগ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি রাজ বনবিহার দেশনালয়ে অনুষ্ঠিত  দিনব্যাপী ধর্মীয়অনুষ্ঠান মালার মধ্য ছিল ভোর ৬ টায় বুদ্ধ পতাকা উত্তোলন, নানাবিধ দানীয় উৎসর্গ, ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা,মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে সার্বজনীন সংঘদান, বুদ্ধ মূর্তিদান, অষ্টপরিস্কার দান,পিন্ডুদানসহ নানাবিধ দান। অনুষ্ঠানে   প্রধান ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন রাজ বনবিহারের সুমন মহাস্থবির,মেত্তাবংশ মহাস্থবির, বিদূঢ় মহাস্থবিরসহ অন্যান্য প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোধিপুর বনবিহারের অধ্যক্ষ  জিনবোধি মহাস্থবির। 

 

অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর প্রাক্তন নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা।অনুষ্ঠান পরিচালনা করেন১নং সাপছড়ি ইউপির প্রাক্তন মেম্বার নিরু কুমার চাকমা। বক্তব্য রাখেন, পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বাংলাদেশ চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, ত্রিশরণ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সঞ্জয় চাকমা ও বর্ষপূর্তি  উদ্যাপন কমিটির সভাপতি চন্দ্র লাল চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠানে ধর্মদেশনায় ধর্মালোচকরা বলেন, ত্রিশরণ ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং বোধিধারা প্রকাশনা দীর্ঘ বছর যাবৎ নিরলসভাবে যেভাবে কাজ করে যাচ্ছে তা বৌদ্ধ ধর্ম প্রচারে যেমন ভূমিকা রেখেছে তেমনি জনজীবনে অত্যান্ত ভূমিকা রেখেছে। তবে এর পাশাপাশি দান, শীল,ভাবনা ও কুসল কর্ম করতে হবে। শীল পালন করে জ্ঞানকে পরিশুদ্ধ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ