• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটিতে ভূষণছড়া গণ হত্যা বিচারের দাবীতে শোকসভা ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2019   Friday

শোকসভা, কবর জিয়ারত, মানববন্ধন ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে  শুক্রবার রাঙামাটিতে পালিত হয়েছে ভূষণছড়া গণহত্যা দিবস।

 

উল্লেখ্য, ১৯৮৪ সালের এই দিনে রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া  এলাকায় ও তার পার্শ্ববর্তী দুর্বৃত্তরা ৩৫ কাঠুরিয়াকে হত্যা করে।

 

ভূষণছড়া আলিয়া মাদ্রাসা মাঠে নিহতদের স্মরণে শোকসভা ও কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূষনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অথিতিরা। শোকসভা পরবর্তী নিহতদের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

 

এদিকে, ভূষণছড়া গণহত্যার বিচারের দাবীতে ও পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার, গুম, খুন, অপহরণ, চাঁদাবাজির বিরুদ্ধে রাষ্ট্রায় পদক্ষেপ গ্রহন এবং প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন করার দাবিতে শুক্রবার রাঙামাটি শহরে মানববন্ধন করেছে পার্বত্য অধিকার ফোরাম ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি নাজিম আল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা পার্বত্য এলাকায় শান্তি আনয়নের জন্য অবিলম্বে ভূষণছড়া গণহত্যাসহ সকল হত্যাকান্ডের বিচার ও প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপনে সরকারের কাছে জোর দাবী জানান। অন্যথায় আন্দোলনে যেতে বাধ্য হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ