• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে তিন দিন ব্যাপী এক্সপ্লোরিং টেক্সটাইল ট্যুরিজম প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2019   Friday

শুক্রবার রাঙামাটিতে  তিন দিনব্যাপী  এক্সপ্লোরিং টেক্সটাইল ট্যুরিজম প্রদর্শনী শুরু  হয়েছে।

 

শহরের গরবা_রেস্টুরেন্ট_এন্ড_আর্ট_গ্যালারী`তে  আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র জনাব আকবর হোসেন চোধুরী।   আয়োজকরা জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী কাপড় সংগ্রহ করে তা দিয়ে ফ্যাশনেবল পোষাক তৈরি করে দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। বহুমাত্রিক এক প্রদর্শনী এটি।  প্রদর্শনীতে টেক্সটাইল কিভাবে পর্যটনের সাথে সম্পৃক্ত এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।

 

এছাড়া  পরিবেশ বাঁচানোর স্লোগান দেখানো হয়েছে সম্পূর্ন রাসায়নিক মুক্ত তৈরি কাপড়ের পোষাকে, আবার বাংলার চিরায়ত ঐতিহ্যমন্ডিত বিভিন্ন উপকরণ অংকিত হয়েছে কোন কোন পোষাকে। বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে দেশের কোন কোন অঞ্চল কোন ধরনের কাপড়ের জন্য বিখ্যাত। পাহাড়ের কাপড়ও বাদ যায়নি এই প্রদর্শনীতে। 

 

সকল পণ্যের উৎপাদন ও ডিজাইন করেছেন বস্ত্র প্রকৌশলী তরুন উদ্যোক্তা শামস বিন্তা আরফিন মুরুশি ও তাঁর দল। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ