• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চন্দ্রঘোনায় টিউবওয়েলের পানি পানে অযোগ্য, দুভোর্গ চরমে

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2019   Sunday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় একটি টিউবওয়েলের পানি পানের অযোগ্য হয়ে পড়েছে। ওই টিউবওয়েলের পানি পান করায় ইতিমধ্যে এলাকাবাসির নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। টিউবওয়েলটি ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকার ৫ নং লাইনে অবস্থিত।

 

স্থানীয় অধিবাসীরা জানান, বিশুদ্ধ পানির অভাব দূর করতে প্রায় ১৫/২০ বছর পূর্বে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পক্ষ হতে টিউবওয়েলটি বসানো হয়।সেসময় কেপিএম আবাসিক এলাকার সিংহভাগ মানুষের খাবার পানির চাহিদা এই টিউবওয়েলের মাধ্যমে মিটানো হতো।দূরদূরান্ত থেকে লোকজন এসে এই চাপকল থেকে খাবার পানি সংগ্রহ করতো। বিগত প্রায় একবছর ধরে ওই চাপকলের পানিতে প্রচুর পরিমাণে আয়রনসহ নানা সমস্যা দেখা দিয়েছে।এই চাপকলের পানি পান করায় জন্ডিস ও টাইফয়েডের প্রকোপ দেখা দিয়েছে বলে স্থানীয় অধিবাসিরা জানান। তথাপি খাবার পানির চাহিদা মিটানোর জন্য মানুষ বাধ্য হয়েই ওই কল হতেই খাবার পানি সংগ্রহ করছে। এতে নানা ধরনের রোগ জীবাণু বৃদ্ধির আশংকা করা হচ্ছে।

 

এবিষয়ে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ওই চাপকলের পানির সমস্যার বিষয়টি জেনেছি।এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।বরাদ্ধ পাওয়া গেলেই ওই এলাকায় নতুন করে আরেকটি টিউবওয়েল বসানো হবে।ততদিন এলাকাবাসিকে একটু কষ্ট করে এলাকার ব্রিকফিল্ড এলাকার টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করার অনুরোধ করেন তিনি।কারণ, ব্রিকফিল্ডের চাপকলের পানি সর্ম্পূণ বিশুদ্ধ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ