• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

জমি সংক্রান্ত বিরোধ
জীবনের নিরাপত্তা চেয়ে রাঙামাটিতে মোহাম্মদ হোসেন নামের এক বয়োবৃদ্ধের সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2019   Wednesday

পার্বত্য নাগরিক পরিষদের নেত্রী বেগম নূর জাহান কর্তৃক জায়গা জোরপূর্বক দখল করে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছেন মোহাম্মদ হোসেন ৭৬ বছরের এক বয়োবৃদ্ধ।

 

সংবাদ সন্মোলনে মোহাম্মদ হোসেন অভিযোগ করেন বেগম নূর জাহান রাজনৈতিক প্রভাব খাতিয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি, তার উপর প্রতিনিয়ত মানুষিক চাপ প্রয়োগ, বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।


তিনি আরো দাবী করেন, বেগম নূর জাহান তাকে প্রাণনাশের হুমকি দেয়ায় রাঙামাটি কতোয়ালী থানায় অভিযোগ করেন। অভিযোগ দায়ের পর বেগম নূর জাহান অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছেন। তাই তিনি হুমকি ও চাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই সংবাদ সন্মেলন করতে বাধ্য হয়েছেন।


শহরের কাঠালতলীস্থ নিজ বাস ভবনে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে ৭৬ বৎসর বয়স্ক মোহাম্মদ হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, শহরের কাঠালতলিস্থ বাজার ফান্ড বানিজ্যিক প্লট নং ১৬২(এ) ৪শ বর্গফুট এবং মিস মামলা নং ৩২/৭৯-৮০ মুলে ১৬২(এ) বর্ধিতাংশে ১৪৮৭ বর্গফুট জমিসহ সর্বমোট ১৮৮৭ বর্গফুট জমি আইন অনুযায়ী বন্দোবস্তি পেয়ে বহুতল ভবন নির্মাণ করে ভোগ দখল করছেন। তার নামে ১৮৮৭ বর্গফুট জমির দক্ষিনাংশে ৪ফুট প্রস্থ বিশিষ্ট একটি গল্লি পথ রয়েছে। যা তিনি রেকর্ডীয় জায়গার পেছনের অংশে চলাচালের জন্য ব্যবহার করে থাকেন। তবে গল্লিটি ব্যবহারের নিশ্চিত করার লক্ষে ও যাতে কেউই দখল করতে না পারে তার জন‌্য তিনি বাজার ফান্ড প্রশাসনের কাছ থেকে ৪ফুট প্রস্থ বিশিষ্ট গল্লিটি বন্দোবস্তি নেন। এতে বাজার ফান্ড প্রশাসন মিস কেইস নং ৪৩/০৭-০৮ এর সুপারিশ করলে গল্লিটি খতিয়ে তার নামে তৌজিভূক্ত করা হয়। তবে ২০১১ সালের দিকে বেগম নূর জাহান বাজার ফান্ড বানিজ্যিক প্লট নং ১৬২(বি) এর ২৪০ বর্গফুট ও বর্ধিতাংশে ১২০ ফুট ও বর্ধিতাংশের ৫৪০ বর্গফুট ও ১২০ ফুট জমিসহ মোট ১০২০ বর্গফুট জমির উপর বহুতল ভবনের কাজ করার উদ্যোগ করে। এতে তার( মোহাম্মদ হোসেন) এর নামীয় গল্লিটি অবৈধ ও বৈ আইননীভাবে দখলের অপচেষ্টা চালালে দেওয়ানী আদালতে বেগম নূর জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে সিভিল স্যূট মামলা নং ১২৫/১৩ সিভিল মোদ্দমার ৪নং আদেশে সুষ্ঠ বিচারের রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। এতে গেল ১৫/০৯/১৩ইং তদন্ত প্রতিবেদন নুর জাহান তার রেকর্ডের অতিরিক্ত ৮৬৪ বর্গফুট সম্প্রসারণ করেছেন এবং ৪ ফুট প্রস্থ বিশিষ্ট গল্লিটি উপরে সানসেড ছাদ সম্প্রসারণের কারণে সিভিল স্যুট মামলা নং ১২৫/১৩ এর মামলা করা হয়। তদন্ত প্রতিবেদনসহ আদালত কর্তৃক যে সব মামলা ও নির্দেশ ছিল সবই তার(মোহাম্মদ হোসেন) পক্ষে ছিল।


সংবাদ সন্মেলনে তিনি আরো বলেন, নূর জাহান বেগম তাকে হয়রানী করার উদ্দেশ্য রাঙামাটি জজ আদালতে বাজার ফান্ড প্লট নং ১৬২(বি) বর্ধিতাংশ ৬৬০ বর্গফুট এর আন্দরে বিরোধীয় বাজার ফান্ড প্লট নং ১৬২(এ) ৪ফুট প্রস্থ গলি জলাশয় ও ফুটপাত তফসিলে উল্লেখ করে ঘোষনা ও নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন। যা বর্তমানে রাঙামাটির যুগ্ন জজ আদালতে বিচারাধীন রয়েছে।


মোহাম্মদ হোসেন সংবাদ সন্মেলনে আরো দাবী করে বলেন, গেল ৫ মে নূর জাহান সংবাদ সন্মেলন করেছেন তা আদালত অবমাননা। কারণ এই মামলাটি বিচারাধীন রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে বেগম নূর জাহান যে বক্তব্যে প্রদান করেছেন তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট, জাল-জালিয়াতিপূর্ন ও তাকে হয়রানী ও মান-সন্মান ক্ষুন্ন করার অপপ্রয়াস বটে।


তিনি সংবাদ সন্মেলনে আরো বলেন,বেগম নূর জাহান বেগম সংবাদ সন্মেলনের মাধ্যমে দাবী করেছেন তিনি যে মামলা করেছেন মিথ্যা। তবে জেলা যুগ্ন জজ আদালতে একটি মামলা সত্য মামলা হিসেবে বিচারাধীন রয়েছে। পক্ষান্তরে বেগম নূর জাহান বেগমের দায়েরকৃত দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ৪ ফুট গল্লির জায়গাটি বেগম নূর জাহানের রেকর্ডভুক্ত হওয়ায় মোহাম্মদ হোসেনের ১৬২(এ) প্লট নামে যে জায়গাটি তার দাবী করেছেন সে জায়গাটি বেগম নূর জাহানের নামে বন্দোবস্তি হওয়াা মোহাম্মদ হোসেনের নামে মামলা করে চট্টগ্রামে নিয়ে যাওয়ায় মামলা ফাইলটি গোপণ রেখে বন্দোবস্তি দেয়া, মিথ্যা প্রতিবেদন দেয়া, ৪শ বর্গফুট এর মুলে ১৮৮৭ বর্গফুট জায়গা দখল করে প্রশাসনের বিনা অনুমতিতে ভবন নির্মাণ করারসহ ইত্যাদি বক্তব্যে দিয়েছেন তা মিথ্যা ও বানোয়াট।


সংবাদ সন্মেলনে এ সময় মোহাম্মদ হোসেনের ছেলে আতাউল মোস্তফা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ