• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জেলা প্রশাসনের অভিষান শুরু
কাপ্তাইয়ে পাহাড় ধসে মাটি চাপায় পড়ে ১ শিশুসহ নিহত ২, আহত ২

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2019   Monday

টানা ভারী বর্ষনে রাঙামাটির কাপ্তাই উপজেলার কলা বাগানের মালি কলোনী এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক শিশুসহ ২জন নিহত ও ২ জন আহত হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।


এদিকে টানা বর্ষনের কারণে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপুর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার সন্ধ্যা থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে ঝুকিপূর্ন এলাকার বসবাসকারীদের উচ্ছেদ অভিষান শুরু করেছে এবং লোকজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে।


জানা গেছে, টানা ভারী বর্ষনে সোমবার দুপুরের দিকে কাপ্তাই উপজেলার কলা বাগানের মালি কলোনী এলাকায় পাহাড় ধসে ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে ৩ বছরের শিশু সূর্ষ্য মল্লিক ও একই এলাকয় তাহমিনা বেগম নিহত হয়েছেন। এসময় আব্দুল গফুর ও সুনীল মল্লিক নামের দুজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসার আহমেদ রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাটি চাপা পড়ে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে ও ২ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এদিকে, টানা বর্ষনের কারণে রাঙামাটি শহরের কয়েকটি এলাকায় পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপুর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয কেন্দ্রে যাওয়ার জন্য জেলা প্রশাসন থেকে মাইকিং করা হলেও এখনো তারা আশ্রয় কেন্দ্রে যায়নি। রাঙামাটি শহরে ২১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাছাড়া ঝুকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে বেশ কয়েকটি মোবাইল টিমসহ স্থানীয় সমাজ উন্নয়ন কমিটি পৌর কাউন্সিলারদের তত্ত্বাবধানে এলাকাগুলো থেকে লোকজনকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বার বার অনুরোধ করছে। তারপরও লোকজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না।


অপরদিকে টানা বর্ষনের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের জীবন ঝুকিপূর্ন হওয়ায় গতকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুকিপূর্ন এলাকায় বসবাসরত বাড়ীর ঘরে উচ্ছেদ অভিষান শুরু করা হয়েছে। ইতোমধ্যে শিমুতলী, রুপনগরসহ কয়েকটি এলাকায় ঝুকিপূর্ন অবস্থায় বসবাসকারীদের উচ্ছেদ করা লোকজনদের জেলা প্রশাসনের খোলা আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ জানান, জেলায় দুর্যোগ মোকাবেলায় রাঙামাটি জেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে পাহাড় ধস থেকে রক্ষা পাওয়ার জন্য লিফলেট বিতরণসহ লোকজনদের সচেতনা সৃষ্টি করা হয়েছে। তিনি আরো জানান, টানা বর্ষনের কারণে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপুর্ণ এলাকায় বসবাসকারীদের জন্য ২১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। এছাড়া সোমবার থেকে ঝুঁকিপুর্ণ এলাকায় বসবাসকারীদের উচ্ছেদ অভিষান শুরু করা হয়েছে এবং লোকজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পাঠানো হচ্ছে।


উল্লেখ্য, রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের কারণে ২০১৭ সালের ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসে কারণে দুই সেনা কর্মকর্তা ও ৩ সেনা সদস্যসহ ১২০ জনের প্রানহানী ঘটে। এছাড়া বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্নসহ বিপুল পরিমানের ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতি হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ