• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2019   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সমতলের তুলনায় পার্বত্য জেলাগুলোর মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি’সহ বিভিন্ন সেক্টরে এখনো অনেক পিছিয়ে রয়েছে। এই পশ্চাদপদ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থা কাজ করে যাচ্ছে। সরকারের এ লক্ষ্য উদ্দেশ্যকে সফল করতে হলে সরকার ও দাতা সংস্থাদের ন্যয় আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।

 

বুধবার ড্যানিডা অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প(৩য় পর্যায়) এর আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে সরকারী বিভাগের কর্মকর্তাগণের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা পরিষদের আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি’র সহযোগিতায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষি বিভাগের আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

 

এসময় প্রাণীসম্পদ বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, এসআইডি-সিএইচটি, ইউএনডিপি’র রাঙ্গামাটি জেলা ব্যবস্থাপক ঐশ^র্য্য চাকমা, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

 

অনুষ্ঠানে পরিষদ চেয়ারম্যান আরো বলেন, ইউএনডিপি’র এই প্রকল্পটির মাধ্যমে পার্বত্যঞ্চলের কৃষিক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন, পূর্বে বাইরের জেলা থেকে ফলমূল না আসলে আমরা খেতে পেতাম না। কিন্তু সরকার ও দাতাসংস্থাগুলোর আন্তরিকতার বর্তমানে এখানকার কৃষক ও খামারীরা আধুনিক পদ্ধতি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফল-ফসল, মৎস্য ও প্রাণীসম্পদে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখানকার উৎপাদিত ফল ও মাছ নিজ জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলাতে রপ্তানি হচ্ছে। আর এগুলো সম্ভব হয়েছে কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতায়। এ পশ্চাদপদ এলাকার মানুষদের ভাগ্য পরিবর্তনে কৃষি কর্মকর্তাদের সবসময় তাদের পাশে থেকে পরামর্শ প্রদান করার আহ্বান জানান চেয়ারম্যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ