• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

জুরাছড়িতে কৃষকদের কৃষি সরঞ্জামাদি ও বিধবাদের বিনামূল্যে গবাদি পশু বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2019   Tuesday

মঙ্গলবার জুরাছড়ি উপজেলার কৃষক মাঠ স্কুলের সদস্যদের বিনামূল্যে কৃষি সরঞ্জামাজি ও আর্থ সামাজিক উন্নয়নে দুঃস্থ ও বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে গাভী ও ছাগল বিতরণ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক জুরাছড়ি উপজেলা বিশ্রামাগার প্রাঙ্গনে কৃষকদের এ আধুনিক কৃষি সরঞ্জামাদি ও দুঃস্থ এবং বিধবা মহিলাদের গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) আলপনা চাকমা, জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোঃ তাজেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ১৪৩নং কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়ানন্দ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি চিরঞ্জীব চাকমা, ছাত্রলীগ সভাপতি জ্ঞানমিত্র চাকমা, স্ধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

 

পরে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গনে বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ১৩টি পাম্প মেশিন ও ১৩টি পাওয়ার টিলার এবং দুঃস্থ ও বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে ৮টি গাভী ও ৮টি ছাগল বিনামূল্যে বিতরণ করেন অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ