• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

রিক্সা ছেড়ে মাদক ব্যবসায়, অতঃপর র‍্যাবের হাতে আটক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2019   Wednesday

কাপ্তাই উপজেলাধীন রাইখালীর মাঝিপাড়ার মদের মহালে বুধবার দুপুরে চট্টগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে মো. জসিম উদ্দিন (৪০) আটক হওয়ার খবর পাওয়া গেছে। 

 

চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, রাইখালীর মাঝিরপাড়া মদের মহাল থেকে চট্টগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে বুধবার দুপুরে রাঙ্গুনিয়ার মোহাম্মদ পুরের  মোহাম্মদ হোসেনের ছেলে জসিমকে (৪০) অাটক করা হয়। এসময় তারকাছ থেকে ৮ টি গ্যালনে ভর্তি প্রতি গ্যালনে ২০`লিটার করে সর্বমোট ১৬০`লিটার মদ উদ্ধার করে র‍্যাব। পরে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

 

 চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ অাশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জসিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে রাইখালীর মাঝির পাড়া,নারানগিরি মুখ,ডুলুছড়ি,নোয়াপাড়া ও বাঙ্গাল হালিয়া থেকে একাধিক পাচারকারী নানা কৌশলে চট্টগ্রামে চোলাই মদ পাচার করে আসছে।

 

 উল্লেখ্য,আটক জসিম দীর্ঘদিন ধরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বেশি অর্থের লোভে সে রিক্সা চালানো বন্ধ করে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ