• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাজস্থলীতে সেনাসদস্যদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ রাঙামাটি চেম্বার অব কমার্সের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2019   Monday

রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের পাইতু পাড়ায় টহলরত সেনা সদস্যদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি তীব্র নিন্দাও প্রতিবাদ এবং উক্ত হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দাবী জানিয়েছে।

 

সোমবার রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, গেল রোববার রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের পাইতু পাড়ায় টহলরত সেনা সদস্যদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায়  একজন সেনা সদস্য নিহত ও কয়েকজন সেনাসদস্য আহত হন। রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মনে করে এই হামলার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য সন্ত্রাসী গোষ্ঠীসহ একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। যারা পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে হীন স্বার্থ চরিতার্থ করার স্বপ্ন দেখছে। পার্বত্য চট্টগ্রামের ব্যবসাবান্ধব শান্তিপূর্ণ পরিবেশকে বিঘিœত করে অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এটি তাদেরই কাজ।

 

প্রেস বার্তায় রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পার্বত্য চট্টগ্রামে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে যৌথ বাহিনীর কমান্ডিং অপারেশনের মাধ্যমে উক্ত হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী  জানানো হয়েছে। পাশাপাশি পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও অক্ষন্ডতা রক্ষার পবিত্র দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবহিনী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস বার্তায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ