• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2019   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, মশাবাহিত যেসব রোগ রয়েছে তার মধ্যে ম্যালেরিয়া একটি ভয়াবহ রোগ। পার্বত্য চট্টগ্রামে এক সময় এই মশাবাহিত ম্যালেরিয়া রোগে অনেকেই মারা গেছে। তাই এই রোগকে অবহেলা করলে চলবে না।

 

 

তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট সংস্থা সবারই মশাবাহিত ম্যালেরিয়া প্রতিরোধে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। প্রতিটি সভা সেমিনারে এ বিষয়ে সচেতনতামূলক বার্তাগুলো নিয়ে আলাপ করতে হবে।

 

রোববার জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এসব কথা বলেন।

 

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাথোয়াই প্রু মারমা, সহকারী পুলিশ সুপার রনজিত কুমার পালিত, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন’সহ পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারি সহযোগিতা বা অবদানের দিকে না তাকিয়ে আমরা আমাদের বাসার আশপাশ এবং এলাকার যেখানে পানি জমে আছে তা পরিষ্কার রাখার ব্যবস্থা করতে পারি। পানিপ্রবাহের রাস্তায় পানির সঞ্চালন বাড়িয়ে দিতে পারি, যাতে ডিম পরিপূর্ণতা না পায়। পার্বত্য চট্টগ্রামের জুম চাষীরা জঙ্গলে দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে জুমচাষীদেরই বেশী ম্যালেরিয়া রোগ হয়। তাই তাদের এ বিষয়ে সচেতনতা বাড়াতে ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, রূপের রানী খ্যাত পর্যটন নগরী রাঙামাটিকে রক্ষার্থে সবাইকে আরো আন্তরিক হতে হবে। রাস্তার আশপাশ’সহ যেখানে সেখানে বর্জ্য নিক্ষেপের ফলে যে পরিস্থিতি হচ্ছে তা বন্ধ করতে হবে। এ জন্য পৌর কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসন ও আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ