• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

অবশেষে ২৪ দিন পর গ্যাস পুনঃসংযোগ, বৃহস্পতিবার থেকে উৎপাদনে যেতে পারে কেপিএম

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2019   Wednesday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ্ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডে গেল ৪ আগষ্ট থেকে মিটারিং পার্টসের ত্রুটিজনিত কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছিল।এতে প্রতিষ্ঠানে কাগজ উৎপাদনও বন্ধ থাকে। আবাসিক এলাকাসহ সমগ্র কেপিএম জুড়েই জ্বলেনি রান্নার গ্যাসের চুলা। বিদ্যুৎ না থাকায় সিংহভাগ সময়ই শ্রমিক-কর্মচারীদের অন্ধকারাচ্ছন্ন ভাবে থাকতে হয়েছে দীর্ঘদিন। অবশেষে বুধবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ কর্তৃপক্ষ গ্যাস পুনঃসংযোগ দেয়। এতে প্রায় ২৪ দিনের দুর্বিসহ জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্থির নিশ্বাস ফেললো শ্রমিক কর্মচারীরা। 

 

কর্নফুলী পেপার পেপার মিলস লি. এর জিএম (এমটিএস) স্বপন কুমার সরকার বলেন, বুধবার বিকেলে কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কর্তৃপক্ষ আমাদের গ্যাস সংযোগ দিয়েছে।এতে শ্রমিক- কর্মচারী,কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মিলের ছোটখাটো মেন্টেনেন্স কাজ শেষে উৎপাদন প্রক্রিয়া শুরু করা হবে। মেন্টেনেন্স কাজ শেষ করে বৃহস্পতিবার থেকে মিল উৎপাদনে যেতে পারবে বলে তিনি জানান।

 

কেপিএমের সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক জানান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমাদের মারাত্বক দূর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে সমগ্র কেপিএম জুড়ে শান্তির বাতাস বইছে। আমরা আগামীকাল বৃহস্পতিবার থেকে উৎপাদনে যেতে পারব ইনশাল্লাহ। 

 

উল্লেখ্য, গেল ৪ আগষ্ট রোববার বিকেল থেকে মিলের মিটারিং পার্টসের ত্রুটিজনিত কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে মিলটিতে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ