• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে ভূমি বেদখল ও পাহাড়ি উচ্ছেদ বন্ধ করতে চার সংগঠনের বিবৃতি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2019   Tuesday

বান্দরবানের বিভিন্ন এলাকায় বহিরাগত কর্তৃক অবৈধভাবে ভূমি দখলের ঘটনা বৃদ্ধিতে এবং এর ফলে সেখানে যুগ যুগ ধরে বসবাসকারী ব্যাপক সংখ্যক পাহাড়ি আদি বাসিন্দার উচ্ছেদ হওয়ার আশংকা সৃষ্টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ভুক্ত চার সংগঠন।

 

বুধবার গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রিয় কমিটি সহ সাধারণ সম্পাদক বরুন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

 

বিবৃতিতে অভিযোগ করা হং,স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বহিরাগতরা কেবল স্থানীয়দের জমিজমা বেদখল করে তাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করছে তাই নয়, তারা পাহাড়িদের জীবিকা ধ্বংস এবং পরিবেশ ও জীববৈচিত্র্যেরও চরম ক্ষতি করছে। আলিকদমে ভূমি বেদখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।  িেববৃতিতে অবিলম্বে ভূমি বেদখল বন্ধ এবং বেদখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।  একই সাথে স্থানীয় জনগনকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিকভাবে ভূমি বেদখল প্রতিরোধ ও  স্থানীয়ভাবে জনগণের অংশ গ্রহণের ভিত্তিতে প্রতিরোধ গড়ে তোলাই হলো ভূমি বেদখল বন্ধের সর্বোত্তম পন্থা বলে মন্তব্য করা হয়।

 

বিবৃতিতে স্বাক্ষর করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ