• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

জুরাছড়ি বনযোগীছড়ায় সোলার বিতরনী সভায় জোন অধিনায়ক
এই আলো যেন আইন শৃংখলা ভঙ্গের কাজে ব্যবহার না হয়

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2019   Tuesday

এই আলো যেন ঘরের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়, এই আলো পাহাড়ে সুপথে পরবর্তী প্রজম্মকে ভাল পথে চলার জন্য উৎসাহিত জোগায়। এই আলো যেন আইন শৃংখলা ভঙ্গের কাজে ব্যবহার না হয়। এই আলো যেন সমাজের উন্নয়ন কাজে ব্যবহৃত হয়।


জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষাণাবেক্ষন (টিআর/কাবিটা) কর্মসূচীর আওয়াতায় ৫১ পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মাহমুদুল হাসান পিএসপি একথা বলেন।


বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রঙ্গনে সোলার হোম সিস্টেম বিতরণী সভায় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জোন উপ অধিনায়ক মেজর এবিএম শাহ রেজা, হেডম্যান করুনা ময় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সুফল ভোগীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, আডিএফের ব্যবস্থাপক ললিত চাকমা, ওয়ার্ড সদস্য সুমন চাকমা প্রমূখ।

 

এ সময় জোন অধিনায়ক আরো বলেন, দুর্গম এলাকায় সৌর বিদুৎ প্রদান প্রকল্পের অংশ হিসেবে বর্তমান আওয়ামী লীগ সরকারের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার জন্য এসব উন্নয়নের ধারা বাহিকতা অব্যহত রাখা সম্ভব হয়েছে।


তিনি আরো বলেন, এলাকায় উৎপাদিত পন্য বিক্রি করতে যারা বাঁধা দিচ্ছে কিংবা এ সব পন্যের উপর থেকে যারা চাঁদা আদায়ের অপচেষ্টা চালায় তারা কারোর বন্ধু হতে পারে না এবং তারা এলাকায় উন্নয়ন চাইনা।
স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমার বরকল উপজেলার সুবলং এলাকা জৈনক এক চক্রে মালামাল পরিবহন বোটে বাঁধা ও বিভিন্ন হয়রানীর উত্তোরনের অর্জির ভিত্তিতে জোন অধিনায়ক বলেন, রাঙামাটি জোনের সমন্বয়ের মাধ্যমে এলাকার উৎপাদিত কাচামাল কৃষকরা সব রকম নিরাপত্তা নিয়ে গন্তব্যে বিক্রি করতে নিয়ে যেতে পারবে। তাদের নিরাপত্তা আইন শৃংখলা বাহিনী নিশ্চিত করবে।


এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বর্তমান সরকার বিদুৎ বিনীন এলাকায় প্রতিটি ঘরে ঘরে সৌর আলো নিশ্চায়নে কাজ করে যাচ্ছে।


তিনি সেনা বাহিনীকে প্রশংসা করে বলেন, সেনা বাহিনী তথা জোন কমন্ডারের বিচক্ষনতার কারণে রাঙামাটির দশ উপজেলার মধ্যে সব চেয়ে শান্তি পূর্ন পরিবেশ বিরাজ করছে জুরাছড়িতে। সে লক্ষ্যে এই শান্তি পূর্ন্য পরিবেশ ধরে রাখার জন্য আগামীতে সকলকে আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতার অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ